
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর একের পর এক কোচ বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। বদলেছে খেলার ধরন, পরিকল্পনাও। কিন্তু ধারাবাহিক সাফল্যে ফেরার পথ খুঁজে পায়নি ইংলিশ দলটি। উল্টো অবস্থানে আতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের অধীনে তারা এক যুগের বেশি সময় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
দুই দলের বিপরীতমুখী এই অবস্থান আবার সামনে এসেছে নতুন করে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি হবে সাম্রাজ্য হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ও বছরের পর বছর ধারাবাহিকতা ধরে রাখা আতলেতিকো।
স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শিরোপা জিতলেও তিনি দলের ডাগআউট ছেড়ে যাওয়ার পর বড্ড সাদামাটা দলে পরিণত হয়েছে ইউনাইটেড। ২০১৩ সালের মে মাসে ফার্গুসন দল ছেড়ে যাওয়ার পর একবারও লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। অথচ সাফল্যপ্রত্যাশী ইউনাইটেড এ সময় কোচ বদলেছে সাতবার। ক্লাবটির অবস্থা এমন দৈন্য যে উয়েফা চ্যাম্পিয়নস লিগেও নিয়মিত খেলার সুযোগ করে নিতে পারেনি।
অন্যদিকে ২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেওয়া সিমিওনে এখনো আছেন একই পদে। তাঁর অধীনে ২০১৪ ও ২০২১ সালে স্প্যানিশ লিগের শিরোপা জিতেছে দলটি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আর্থিক শক্তির সঙ্গে পাল্লা দিয়েও নিজেদের সাফল্যের ধারা ধরে রেখেছে তারা। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রতিটি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলেছে আতলেতিকো। দুবার ফাইনালে ওঠার পাশাপাশি সেমিফাইনালে খেলেছে আরও দুবার।
সিমিওনের অধীনে আতলেতিকোর খেলার ধরনেও পরিবর্তন এসেছে। একসময় রক্ষণ সামলে প্রতিপক্ষকে আটকে রাখাই ছিল তাদের প্রধান শক্তি। এখন আক্রমণেও বেশি স্বচ্ছন্দ দলটি। তবে পরিশ্রম, লড়াকু মানসিকতা ও শৃঙ্খলার জায়গায় আপস করেননি আর্জেন্টাইন কোচ। ইউনাইটেডের ক্ষেত্রে এই ধারাবাহিকতার অভাব বড় হয়ে উঠেছে।
চলতি মৌসুমেও দুই দলের চিত্র আলাদা। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের মধ্যে রয়েছে। অন্যদিকে মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেডের শুরুটা হতাশাজনক। প্রিমিয়ার লিগে ১৩তম স্থানে থাকা দলটি ১৯৮৬-৮৭ মৌসুমের পর ঘরোয়া প্রতিযোগিতায় সবচেয়ে খারাপ শুরুর মুখে পড়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে জয় মাত্র দুটিতে। শনিবার টটেনহামের সঙ্গে ড্রয়ের পর চাপ বেড়েছে কোচ ক্যারিকের ওপর। কোচ স্বীকার করেছেন, দ্রুত ইতিবাচক পথে ফিরতে হবে দলকে।
এর জন্য ইউনাইটেডের চাই জয়। তবে আতলেতিকোর মাঠে সেটি সহজ হবে না। অবশ্য এই তথ্য আশাজাগানিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য—চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বা লিগ পর্বে আতলেতিকো মাদ্রিদ কোনো ইংলিশ দলকে হারাতে পারেনি। এমন ১১ ম্যাচের ৭টিতে হেরেছে তারা, ড্র ৪টিতে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস। লিটনকে অভিনন্দন জানালেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা। ইকরাম আলী খানকে স্যালুট দিলেন ইবাদত হোসেন চৌধুরী। দ্বিতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ হানেন জোড়া আঘাত। তবে সেদিকউল্লাহ আতাল বাংলাদেশের গলার কাঁটা হয়ে এখনো
২ ঘণ্টা আগে
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তবে বাংলাদেশকে চোখ রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলা ন
৩ ঘণ্টা আগে
বাঁ দিকে বাজপাখির মতো উড়ে ছোঁ মেরে বল লুফে নিলেন লিটন দাস। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরার পর তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা এসে লিটনকে অভিনন্দন জানাতে শুরু করলেন। ইবাদত হোসেন চৌধুরী স্যালুট দিলেন ইকরাম আলী খিলকে।
৪ ঘণ্টা আগে
আজকের রাতটা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের। আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। একই সময়ে মাঠে গড়াবে আর্সেনাল-বার্সেলোনা আলাদা আলাদা ম্যাচে খেলতে নামবে। আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৫ ঘণ্টা আগে