
জাপানের বিপক্ষে ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ব্রাজিল দলে জেগেছিল হারের শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বাজে কোনো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। ব্রাজিল নকআউটের প্রথম ধাপ পার করলেও একই দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে জাপানসহ তাদের সম্ভাব্য হুমকি হওয়া আরও দুই দল।
‘সি’ গ্রুপের সেরা হওয়ায় শেষ ৩২-এ জাপানকে পায় ব্রাজিল। তবে রানার্সআপ হলে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হতো সেলেসাওদের। অন্যদিকে তৃতীয় হয়ে নকআউটে পা রাখলে জার্মানিকে পেত ব্রাজিল। লাতিন আমেরিকার প্রতিনিধিদের সম্ভাব্য কোনো প্রতিপক্ষই সেরা ৩২ পার হতে পারেনি।
ব্রাজিলের বিপক্ষে ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে গেলেও লিড ধরে রেখে ম্যাচ শেষ করতে পারেনি জাপান। ৫৬ মিনিটে কাসেমিরো সমতা ফেরানোর পর যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ হয় জাপানের।
ব্রাজিলের ষোলো নিশ্চিত হওয়ার দেড় ঘণ্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি। কার্লো আনচেলত্তির দলের মতো তারাও প্রথমে পিছিয়ে পড়ে। পরে গোলটার শোধ দিলেও টাইব্রেকারে আর শেষ রক্ষা হয়নি চারবারের চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিলের অসামান্য দৃঢ়তায় ৪-৩ ব্যবধানে হেরে যায় জার্মানি।
নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচের ফয়সালাও হয়েছে টাইব্রেকারে। ভাগ্যনির্ধারণ প্রক্রিয়ায় ৩-২ গোলে ডাচদের হারিয়েছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এর আগে মূল ম্যাচও ছিল উত্তেজনায় ঠাসা। ৭২ মিনিটে কোডি খাকপোর কল্যাণে লিড নেয় নেদারল্যান্ডস। যোগ করা সময়ে ইসা দিওপ মরক্কোকে ম্যাচে ফেরান। এরপর টাইব্রেকারেও শেষ হাসি হাসে আফ্রিকানরা।

বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। এবার আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন ঘানার এই ওঝা। শেষ ৩২-এ কাপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল, এমন মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ের পেসাররা তখন শেষ উইকেটের খোঁজে। হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে নিল ডাগআউটে থাকা বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। মুখে হাত দিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। তাঁর চোখে-মুখে যেন রাজ্যের হতাশা।
২ ঘণ্টা আগে
জার্মানির বাজে সময়ের প্রহর যেন কাটছেই না। আরও একবার বিশ্বকাপের মঞ্চে হতাশ করল চারবারের চ্যাম্পিয়নরা। ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়া দলটি এবার প্যারাগুয়ের কাছে হেরে সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে। এমন পারফরম্যান্সের পর আর নিজেদের প্রথম সারির দল বলে মনে করছেন না খোদ জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগলসমান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নেদারল্যান্ডসের দুঃখের অপর নাম টাইব্রেকার—কেউ এমনটা বললে সেটা মোটেও ভুল নয়। মূল ম্যাচে ডাচরা খেলে দাপট দেখিয়ে। এবারের বিশ্বকাপে তারা বইয়ে দিয়েছে গোলের বন্যা। কিন্তু পেনাল্টি শুটআউটের সময় কী যেন হয়ে যায় তাদের। স্নায়ুচাপের কাছেই হার মেনে যায় ইউরোপের এই দল।
৪ ঘণ্টা আগে