Ajker Patrika

বিসিবির ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮: ৫৪
বিসিবির ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার
কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এস এম মেহেরব হাসানের ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

চুরির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে মোজাম্মেল হক জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া ৩ লাখ টাকা তাঁর ভাড়া বাসায় আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহী নগরের কাজলা মৃধাপাড়ায় তাঁর ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করে।

জাতীয় ক্রিকেট লিগ শেষে গত বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট টিম। তাদের ৫৪টি লাগেজ কাভার্ড ভ্যানে পাঠানো হয়েছিল। সকালে কাভার্ড ভ্যান থেকে মালপত্র নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ নিয়ে মেহেরব হাসান থানায় একটি জিডি করেন।

গতকাল ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে চলন্ত কাভার্ড ভ্যানে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন। পুলিশ ওই লাগেজগুলোও উদ্ধার করে। এতে অন্যান্য মাল পাওয়া গেলেও টাকাগুলো পাওয়া যায়নি।

এ নিয়ে একটি মামলা হলে গতকালই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত