
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই দেখা গেল ব্যাটিং ব্যর্থতার চিত্র। প্রথম ম্যাচে হতাশ করেছিল কিউই ব্যাটাররা। ম্যাচটিতে তাদের সঙ্গী হয়েছিল ৭ উইকেটের বড় হার। এরপর সবশেষ দুই ম্যাচে এই চিত্র প্রোটিয়া শিবিরে। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো আরও একবার ব্যর্থ সফরকারী দলের ব্যাটিং লাইন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের করা ১৭৫ রান তাড়া করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানের জয়ে সিরিজে ফিরেছিল ব্ল্যাক ক্যাপরা। তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল তারা। এ যাত্রায় ৮ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মিচেল সান্টনারের দল। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। চতুর্থ টি-টোয়েন্টিতে আগামী ২২ মার্চ ওয়েলিংটনে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকলে হলে সে ম্যাচে জেতার বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার জন্য। তার আগে তাদের মাথাব্যথার কারণ হয়ে থাকল বাজে ব্যাটিং।
ম্যাচের ফলের মতো এদিন টস ভাগ্যও কথা বলেনি দক্ষিণ আফ্রিকার হয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা; ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। সে ধাক্কা সামলে আর লড়াই করার মতো পুঁজি পায়নি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত অলআউট না হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি কেশভ মহারাজের দল।
দশে নামা পেসার এনকোবানি মোকোয়েনা (২৬ রান) এবং সাতে নামা অলরাউন্ডার জর্জ লিন্ডে (২৩ রান) দক্ষিণ আফ্রিকার মান বাঁচান। নাহলে এক শর অনেক আগেই গুটিয়ে যেত দক্ষিণ আফ্রিকা। ডিয়ান ফরেস্টার ১৭ ও জেরাল্ড কোয়েটজি ১৬ রান করে দলের ব্যর্থতার দিনে হাল ধরার চেষ্টা করেছিলেন। এ ছাড়া সমান ১৫ রান করেন টনি ডি জর্জি এবং কনর এস্টারহুইজেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে কাইল জেমিসন, সান্টনার এবং বেঞ্জামিন সিয়ার্স দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই নিউজিল্যান্ডের জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। ১১ তম ওভারের শেষ বলে জুটি ভাঙার আগে ৯৬ রান যোগ করেন তাঁরা। ২৬ বলে ৩৯ রান করে ফেরেন কনওয়ে। জয় থেকে ১ রান দূরে থাকতে ১৭ রান করে আউট হন টিম রবিনসন। ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লাথাম। নিউজিল্যান্ডের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন লুথো সিপামলা এবং মহারাজ।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।
২ ঘণ্টা আগে
ধারাভাষ্যকার থেকে অবসর নিলেন ১৯৮৫ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ এক্সে দেওয়া বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
৫ ঘণ্টা আগে