
ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড গিয়ে গরম আবহাওয়া পেয়েছিল পাকিস্তান। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে নামতেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ বৃষ্টি ও তীব্র ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সফরকারীরা। হারের জন্য তাই আবহাওয়ার এই পরিবর্তনকেই দায়ী করলেন পাকিস্তানের বোলিং কোচ উমর গুল।
হেডিংলিতে প্রথম টেস্টে মাত্র আড়াই দিনেই ইনিংস এবং ১০৩ রানে হেরেছে পাকিস্তান। ব্যাটারদের মতো সে ম্যাচে পেসাররাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। গুলের মতে, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হওয়ায় বোলাররা নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি।
গুল বলেন, ‘আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ থেকে এখানে এসেছিলাম, তখন আবহাওয়া গরম ছিল। গ্রীষ্মটা বেশ গরম ছিল। আমরা ভাবিনি যে আবহাওয়া এতটা ঠান্ডা হয়ে যাবে। ক্রয়ডনে প্রস্তুতি ম্যাচের সময়ও আবহাওয়া গরম ছিল। কিন্তু হেডিংলেতে পৌঁছানোর পর পরিস্থিতি পুরোপুরি ভিন্ন হয়ে যায়। বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা ছিল। অবশ্যই এই ঠান্ডা আবহাওয়ায় কিছুটা সময় কাটিয়ে অভ্যস্ত হতে হয়। এ কারণেই আমরা ভালোভাবে বোলিং করতে পারিনি, আবহাওয়ার কারণে ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়নও করতে পারিনি। তবে আশা করি, পরের ম্যাচে তারা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করবে।’
প্রথম টেস্টের আগে চার পেসার নিয়ে মাঠে নামার কথা ভাবছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের আগের দিন উইকেটের পরিবর্তন দেখে একজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় তারা। গুলের মতে, সিদ্ধান্তটি সঠিক ছিল। তবে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটাররা প্রথম টেস্টের আগে পর্যাপ্ত সময় পায়নি বলে দাবি তাঁর।
এই প্রসঙ্গে গুল বলেন, ‘টেস্টের আগের দিন পর্যন্ত আমরা চারজন পেসার নিয়ে নামার কথা ভাবছিলাম। কিন্তু ম্যাচের আগের দিন যে উইকেটটি দেখলাম, সেটি অনেকটাই বদলে গিয়েছিল। তাই একজন স্পিনার খেলানোর সিদ্ধান্তটি ভালোই হয়েছিল। তবে আপনি যখন এখানে আসবেন, তখন কিছুটা সময় প্রয়োজন।’
শাহিন শাহ আফ্রিদিকে প্রথম টেস্টে না খেলানোয় প্রশ্নের মুখে পড়েছেন গুল। সম্প্রতি ঘরোয়া ওয়ানডে কাপ জেতা দলের নেতৃত্ব দেওয়া এই পেসারকে কেন বিশ্রাম দেওয়া হয়েছে, সে বিষয়ে সরাসরি ব্যাখ্যা না দিয়ে নির্বাচক কমিটির দিকে ইঙ্গিত করেন তিনি। তবে শাহিনকে পাকিস্তানের সেরা বোলার হিসেবেই মনে করেন তিনি।
শাহিনকে একাদশে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে গুল বলেন, ‘হয়তো তারা ভেবেছে তাকে (শাহিন) কিছুটা বিশ্রাম দেওয়া ভালো হবে। সে আমাদের সেরা বোলার। তবে আমাদের অন্য বোলাররাও ভালো করছে। বিশেষ করে উবায়েদ শাহ খুব ভালো পারফর্ম করেছে এবং ভবিষ্যতে আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি। আব্বাস ও মোহাম্মদ আলী কাউন্টি ক্রিকেট খেলছিল, যা আমাদের জন্য সুবিধার কারণ তারা এখানে ছিল। তবে শাহিনকে নিয়ে নির্বাচক কমিটিই আপনাকে আরও ভালো উত্তর দিতে পারবে।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১০ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে