
লিওনেল মেসি-লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্প তো আজকের নয়। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত যখন সুয়ারেজ খেলেছিলেন, তখন থেকেই মেসির সঙ্গে তাঁর পরিচয়। বার্সা ছেড়ে দুই বন্ধু ফের মিলে গেলেন ইন্টার মায়ামিতে। এবার সুয়ারেজ তাঁর এক অপরাধের জন্য পেলেন গুরুতর শাস্তি।
থুতুকাণ্ডের ঘটনায় সুয়ারেজকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপের আয়োজক কমিটি। সুয়ারেজের পাশাপাশি তাঁর দুই সতীর্থ ও লিগস কাপ ফাইনালের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কোচিং স্টাফও শাস্তি পেয়েছেন। বুসকেতসকে দুই ম্যাচ এবং আভিলেসকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি।
সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্ট পেয়েছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে আয়োজক কমিটি বলেছে, ‘নিষেধাজ্ঞার শাস্তির পাশাপাশি চারজনকে গুনতে হবে জরিমানাও। লিগস কাপের নিয়ম অনুযায়ী পরের আসরগুলোয় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।’ এখানেই অবশ্য শেষ নয়, মেজর লিগ সকার (এমএলএস) চাইলে শাস্তিপ্রাপ্ত ফুটবলার ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করেছে লিগস কাপের আয়োজক কমিটি।
১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি-সিয়াটল সাউন্ডার্স। মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াটল সাউন্ডার্স। শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুতু মারেন সুয়ারেজ। তখন মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস ঘুষি মারেন সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে। মেসির আরেক সতীর্থ টমাস আভিলেসও সহিংস আচরণ করেন।
মায়ামিকে আজ হারিয়ে মূলত চার বছর আগের ক্ষতে প্রলেপ লাগাল সিয়াটল সাউন্ডার্স। ২০২১ সালে মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরেছিল সিয়াটল। এদিকে মেসি গত সোমবার লিগস কাপের ফাইনালে ছিলেন নিষ্প্রভ। আর্জেন্টাইন ফরোয়ার্ড না পারলেও অনেক সময় তাঁর বন্ধু সুয়ারেজ এগিয়ে নেন দলকে। কিন্তু এই ম্যাচে সুয়ারেজও ছিলেন ব্যর্থ। ৩-০ গোলে হেরে যাওয়ার পর সাউন্ডার্সের এক কোচকে থুতু ছিটিয়ে হলেন নিষিদ্ধ।
আরও পড়ুন:

আলোচনাটা শোনা যাচ্ছিল কদিন ধরেই। সেটাই সত্যি হলো। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোসনোকে চার বছরের চুক্তিতে নিয়েছে চেলসি।
১৪ মিনিট আগে
টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যর্থতায় বাংলাদেশকে আগলে রেখেছিলেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরিতে দলকে পৌনে তিন শর কোটায় নিয়ে যান তিনি। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটারের মতো দৃঢ়তা দেখাতে পারলেন না পাকিস্তানের কোনো ব্যাটার। সফরকারীদের ব্যাটিং ব্যর্থতায় মাঝারি মানের সংগ্রহ নিয়েও লিডের অপেক্ষায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
‘এত কাছে, তবু কেন দূরে’—প্রবাদটির সঙ্গে একটা জায়গায় বারবার মিলে যাচ্ছে চেলসির। ঘরোয়া লিগের টানা সাতটি ফাইনালে উঠে শিরোপা জেতা হলো না ব্লুজদের। প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হচ্ছে জায়ান্টদের। ফাইনালের মঞ্চ চেলসির জন্য এক নিষ্ঠুর গল্প হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
প্রথম দিনের শেষ বিকেলের ৬ ওভারে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পাকিস্তানকে। এরপরও স্বস্তির কথা হলো, বিনা উইকেটেই দিনটা পার করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু শান মাসুদের দলের দ্বিতীয় দিনের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
৩ ঘণ্টা আগে