
মায়ামি আজ ভোরে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে চমকে দিয়েছে কেপ ভার্দে। কয়েক ঘণ্টা পর ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর। তবে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অপেক্ষায় আছেন, কখন রাত ১১টা বাজবে। ডালাসে তখন নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
আর্জেন্টিনা-অস্ট্রিয়া
রাত ১১টা
সরাসরি
ফ্রান্স-ইরাক
রাত ৩টা
সরাসরি
বিটিভি, সময়, টি স্পোর্টস

মরক্কো ম্যাচের ধাক্কা ব্রাজিল কাটিয়ে উঠেছে নিজের পরের ম্যাচেই। আফ্রিকান দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর যে সমালোচনার মুখে পড়েছিল কার্লো আনচেলত্তির দল, হাইতিকে উড়িয়ে মাঠেই জবাব দিয়েছে ব্রাজিল। কিন্তু ফিলাডেলফিয়ায় গত পরশু হাইতির বিপক্ষে জয়ের পর দুশ্চিন্তা দূর হয়নি সেলেসাওদের। উল্টো এক ধাক্কা খেয়েছে
৩৪ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ের এক নম্বর দল—সব মিলিয়ে আর্জেন্টিনার ওপর ‘লাইমলাইট’ একটু বেশি। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশেষ এক বার্তা দিয়ে রাখল লিওনেল স্কালোনির দল। আজ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়া তাই একটু বেশিই সতর্ক।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুনত্বই তো নিয়ে এসেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ আর কত কী! যার মধ্যে হাইড্রেশন ব্রেকের পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। লিওনেল স্কালোনির মতে ফিফার নতুন এই নিয়ম খেলার ছন্দ নষ্ট করে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একঝাঁক রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ‘রেকর্ডের বরপুত্র’কে দেখতে যেন ভক্ত-সমর্থকদের তর সইছে না। তবে মাঠে নামার আগেই অন্য রূপে আবির্ভূত হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
৩ ঘণ্টা আগে