
চোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ে চোট পান মেসি। ড্রিবলিং করে বক্সের ভেতরে এগিয়ে যাওয়ার সময় তাঁকে ফাউলের চেষ্টা করেন রাউল সানচেস ও আলেক্সিস পেনিয়া। মাটিতে পড়ে যাওয়ার ক্ষোভে ঘাসে হাত দিয়ে চাপড়াতে থাকেন তিনি।
সাময়িক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ম্যাচের ১১ মিনিটে মাঠ থেকে সোজা ড্রেসিংরুমে চলে যান তিনি।
রোববার এক বিবৃতিতে মেসির চোট নিয়ে মায়ামি জানায়, গত রাতে লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে খেলার সময় পেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন, চোটের মাত্রা মেসির মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়েছে তাঁর ডান পায়ে পেশিতে হালকা চোট রয়েছে। তাঁর মাঠে ফেরার বিষয়টি শারীরিক অগ্রগতি ও চিকিৎসার ওপর নির্ভর করছে।
সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে এক-দুই সপ্তাহ সময় লাগে। মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। লিগস কাপে সেই ম্যাচের দিনই মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন, ‘চোট খুব একটা গুরুতর নয়।’
মেসির ১১ মিনিটে মাঠ ছাড়ার বিষয়টি পুরো দলের জন্যই বেদনাদায়ক ব্যাপার ছিল। নেকাক্সাকে হারাতেও ঘাম ঝরাতে হয় মায়ামিকে। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে তারা। এর আগে ২-২ গোলে ড্র হয় ৯০ মিনিটের খেলা। মেসির লম্বা সময়ের অনুপস্থিতি বড় মাথাব্যথার কারণ হতে পারে মায়ামির।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১২ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে