
বয়কটের ডাক দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে ‘ইউটার্ন’ করলেন। প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল করে জেতালেন আল নাসরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন এক বিশেষ বার্তাও।
আল নাসরের হয়ে সর্বশেষ তিন ম্যাচে খেলেননি রোনালদো। এই তিন ম্যাচে দলের জয় সতীর্থদের সঙ্গে উপভোগ করা সম্ভব হয়নি তাঁর। অবশেষে গত রাতে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে ফিরলেন আল নাসরের জার্সিতে। প্রিন্স আবদুল্লাহ বিন জালাউয়ি স্টেডিয়ামে আল ফতেহর বিপক্ষে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে আল নাসর জিতেছে ২-০ গোলে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোনালদো তাঁর উদ্যাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আরও এক ধাপ এগিয়ে গেলাম। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
দলবদলের বাজারে তাঁর দল প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ করতে না পারায় ক্ষুব্ধ ছিলেন রোনালদো। যেখানে আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমার মতো তারকাকে দলে টেনেছে ঠিকই; কিন্তু বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে তা আল নাসর করতে পারেনি বলে তিনি সৌদি প্রো লিগের দুটি ম্যাচ বয়কট করেছিলেন। ২ ও ৬ ফেব্রুয়ারি আল রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে সেই দুই ম্যাচ খেলেছিল আল নাসর। এই দুই ম্যাচ মিলে আল নাসর করেছিল ৩ গোল। তবে কোনো গোল হজম করেনি।
সৌদি প্রো লিগের দুই ম্যাচের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু বিভাগের এক ম্যাচেও খেলেননি রোনালদো। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে ১১ ফেব্রুয়ারি এফসি আর্কাদাগের বিপক্ষে আল নাসর জিতেছিল ১-০ গোলে। তিন ম্যাচ না খেলার পর গত রাতে আল ফতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৮ মিনিটে সাদিও মানের অ্যাসিস্টে গোল করেছেন রোনালদো। ৭৮ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেছেন আয়মান ইয়াহিয়া। তাঁকে সহায়তা করেছেন কিংসলে কোমান।
২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল হিলাল। ১৬ ম্যাচ জিতেছে ও ড্র করেছে ৫ ম্যাচ। দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৫২। পয়েন্ট তালিকার তিন ও চারে আল আহলি ও আল কাদসিয়ার পয়েন্ট ৫০ ও ৪৭। প্রথম চার দলই খেলেছে ২১টি করে ম্যাচ।

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।
৬ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
১০ ঘণ্টা আগে