
লিওনেল মেসির জন্য অসম্ভব বলে কিছু নেই। আবারও সেটিই প্রমাণ করলেন আর্জেন্টাইন তারকা। এবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করলেন তিনি।
অবশ্য মেসির এই গোল ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে মায়ামি।
ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। এর মাত্র পাঁচ মিনিট পর সমতা ফেরান মেসি।
ডান প্রান্তের একেবারে কাছাকাছি জায়গায় ফ্রি কিক পায় মায়ামি। শুরুতে মনে হচ্ছিল, মেসি সতীর্থদের উদ্দেশে বল বাড়িয়ে দেবেন। কিন্তু সরাসরি গোলের উদ্দেশে শট নেন এই ফরোয়ার্ড।
মেসির নেওয়া বা পায়ের বাঁকানো নিখুঁত শট দূরের পোস্ট দিয়ে জালে আশ্রয় নেয়। ঝাপিয়েও ঠেকাতে পারেননি কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্ট। সেই গোলটি চলতি এমএলএস মৌসুমে মেসির ২১তম। টানা তিনটি লিগ ম্যাচে গোলের দেখা পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
মেসি পরে মায়ামিকে এগিয়েও দিতে পারতেন। ৬২তম মিনিটে তাঁর নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন শুল্ট। কিছুক্ষণ পর ডেভিড আয়ালার গোল অফসাইডের কারণে বাতিল হয়।
শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ হয় অতিরিক্ত সময়ে। বিয়াস মেন্দেসের শট মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে জামাল থিয়ারে জালে পাঠান। অতিরিক্ত সময়ের নবম মিনিটে পাওয়া সেই গোলে জয় নিশ্চিত করে কলম্বাস।
মায়ামি ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল রাখলেও আক্রমণে কলম্বাস ছিল বেশি কার্যকর। তারা ১৪টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। মায়ামি শট নেয় মাত্র পাঁচটি, এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ব্যাটিংয়ে নতুন কিছু যোগ করার চ্যালেঞ্জ নিয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাঁর ব্যাটে সেই পরিবর্তনের স্পষ্ট ছাপ দেখা গেল।
১ ঘণ্টা আগে
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে তাঁদের ফ্লাইট আটকে যাওয়ায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
বৃষ্টির কাছে হার মানল ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল। সোমবার জাপানের নিশিনে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই একটি বলও না খেলেই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আট থেকেই বিদায় নিল আফগানিস্তান।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইয়ের স্মৃতি এখনো তাজা। সিঙ্গাপুরের বিপক্ষে দুই লেগের দুটিতেই হেরেছিল বাংলাদেশ। দুটি ম্যাচই বাংলাদেশের কাছে একরাশ হতাশা আর আক্ষেপের গল্প হয়ে আছে। ছয় মাসের মধ্যে আবারও সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে