
বিপিএলে আজ নেই কোনো ম্যাচ। বিরতির দিনটা ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই কাটাতে চাইবেন। তবে মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি হতাশার। রাজনৈতিক মারপ্যাচের কারণে আইপিএল খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের। আজই এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির চড়ামূল্যে তাঁকে কিনে নেয় কলকাতা। এরপর রাজনৈতিক নেতাকর্মীদের রোষানলে পড়ে তারা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এমন খবরের প্রতিক্রিয়ায় মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’ মৃদুভাষী স্বভাবের বাঁহাতি এই পেসার আর কোনো মন্তব্য করতে চাননি।
বল হাতে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। আইপিএলে অবশ্য ২০১৬ সাল থেকেই নিয়মিত খেলে আসছেন। তবে কখনো এত চড়া মূল্যে বিক্রি হননি। আইএল টি-টোয়েন্টিতে সম্প্রতি ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এই পেসার। বিপিএলেও ধরে রেখেছেন সেই ধারা। ৩ ম্যাচে তাঁর শিকার ৬ উইকেট। গতকাল সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন ২৪ রান দিয়ে।
মোস্তাফিজের এমন দুঃসময়ে তাঁর পাশে রয়েছে রংপুর রাইডার্স। এক ফেসবুক পোস্টে তারা জানায়, ‘সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে