
কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। সিডনিতে পুলিশের আকস্মিক সড়কপথের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁকে ৭২২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে।
ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই। সিডনির আনজ্যাক ব্রিজে গাড়ি চালানোর সময় ভলপাতোর প্রাথমিক মাদক পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে। পরে দ্বিতীয় নমুনাতেও একই ফল পাওয়া যায়। তবে প্রশাসনিক জরিমানার নোটিশের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। ফলে এ ঘটনায় ভলপাতোর বিরুদ্ধে আর কোনো ফৌজদারি কার্যক্রম থাকছে না।
ঘটনার পর ফুটবল অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করেন ভলপাতো। ২২ বছর বয়সী এই ফুটবলার জোর দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ভলপাতোর দাবি, কখনো জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ বা সেবন করেননি তিনি।
ভলপাতোর দাবির পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতালিতে ক্লাব সাসুওলোর অনুশীলন কেন্দ্রে ফেরার পর তাঁর ফলো-আপ মেডিকেল পরীক্ষা করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সব পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বিশ্বকাপের আগে ইতালি থেকে নাগরিকত্ব পরিবর্তন করে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ভলপাতো। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সকারুজদের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর বিশ্বকাপের দলে জায়গা করে নেন তিনি। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে খেলেন এই উইঙ্গার। মিসরের বিপক্ষে টাইব্রেকারে হেরে অস্ট্রেলিয়ার শেষ বত্রিশে বিদায়ের ম্যাচেও ৭৪ মিনিট মাঠে ছিলেন তিনি।
তবে বর্তমানে মাঠের ফুটবলেও ধাক্কা খেয়েছেন ভলপাতো। বোলোনিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়ার পর পুনর্বাসনে আছেন তিনি। চলতি মৌসুমে সাসুওলোর হয়ে সিরি ‘আ’-তে তিন ম্যাচ খেলেছেন এই উইঙ্গার।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৩১ মিনিট আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে