
তিক্ত এক রাত কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। ১৮ বছরের বেশি সময় পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে এমন অভিজ্ঞতা হলো তাঁর।
রোববার দিবাগত রাতে ওসলোতে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদো দলে থাকলেও তাঁকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। ম্যাচের শেষ পর্যন্ত বেঞ্চেই ছিলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।
সবশেষ ২০০৮ সালের ১৫ জুন ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেছিলেন রোনালদো। সেই ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হেরেছিল। এরপর জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এমন ঘটনা আর ঘটেনি।
এবার অবশ্য রোনালদোকে মাঠে না নামানোর সিদ্ধান্ত শারীরিক কোনো সমস্যার কারণে নেননি জেসুস। ম্যাচ শেষে পর্তুগাল কোচ জানান, রোনালদোকে শেষ আধা ঘণ্টায় নামানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
জেসুস বলেন, ‘আমি তাকে শেষ আধা ঘণ্টায় মাঠে নামানোর কথা ভেবেছিলাম, কিন্তু ম্যাচ অন্য কিছু নির্দেশ করেছে। তাকে মাঠে নামানোর সঠিক সময় মনে হয়নি। আরও দুটি ম্যাচ আছে। তাকে শারীরিকভাবে সুরক্ষিত রাখার জন্য এমনটা করিনি। সে যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ খেলার মতো অবস্থায় ছিল।’
নরওয়ের বিপক্ষে পর্তুগালের জয়েও রোনালদোর না খেলা নিয়ে আলোচনা থামেনি। ম্যাচ শেষে সতীর্থরা মাঠে থেকে গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের অভিবাদন জানান। রোনালদো অবশ্য তাঁদের অভিবাদনের জবাব না দিয়ে সরাসরি টানেলের দিকে চলে যান। বিষয়টি নিয়ে জেসুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এর উত্তর একমাত্র রোনালদোই দিতে পারেন।’
জেসুস অবশ্য পরিষ্কার করেছেন, নরওয়ের ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখার অর্থ তাঁর পরিকল্পনা থেকে এই তারকার বাদ পড়া নয়। বরং পর্তুগাল কোচের ইঙ্গিত, ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেই একাদশে ফিরতে পারেন রোনালদো।
নরওয়ের বিপক্ষে জয় দিয়ে নেশনস লিগের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে পর্তুগাল। এবার তাদের সামনে ডেনমার্কের ম্যাচ। সেখানে রোনালদোর একাদশে ফেরার অপেক্ষায় থাকবে ফুটবলবিশ্ব।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।
১১ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজে অধিনায়ক সোফি মলিনো খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। হিপের চোটে ভিক্টোরিয়ার হয়ে উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লুএনসিএল) প্রথম রাউন্ডেও খেলছেন না তিনি।
৪১ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
২ ঘণ্টা আগে