
এবারের অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এরপর ড্র করে ভারতের সঙ্গে। আজ রোনান সুলিভান-মুরশেদ আলীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল। ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার না করলেও দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই। স্পোর্টজ ওয়ার্কজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে রোনানদের ম্যাচ।
অনূর্ধ্ব-২০ সাফের পাশাপাশি আরও একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ক্রিকেটে আইপিএল, পিএসএলেরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
অ-২০ নারী এশিয়ান কাপ
চীন-ভিয়েতনাম বেলা ৩টা
সরাসরি
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল
বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
বিকেল ৪টা ৪৫ মিনিট
সরাসরি
স্পোর্টজ ওয়ার্কজ ইউটিউব চ্যানেল
বাংলাদেশ-থাইল্যান্ড
( প্রথমার্ধ )
সন্ধ্যা ৭টা
সরাসরি
টি স্পোর্টস
ক্রিকেট খেলা সরাসরি
পিএসএল
হায়দরাবাদ-মুলতান
রাত ৮টা
সরাসরি
টি স্পোর্টস
আইপিএল
লক্ষ্ণৌ-দিল্লি
রাত ৮টা
সরাসরি
স্টার স্পোর্টস ১ , ২ ও ৩

১২ বছর পর বিশ্বকাপে উঠতে কেবল এক জয় দূরে ছিল ইতালি। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারালেই ইতালিয়ানরা ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কাটত। কিন্তু গত রাতে জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে পেনাল্টি শুটআউটে বসনিয়ার কাছে হেরে আরও একবার বিশ্বকাপে না উঠতে পারায় বেদনায় পুড়তে হয়েছে
২৬ মিনিট আগে
এই তো গত নভেম্বরের কথা। বাংলাদেশের বিপক্ষে খেলতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসে ভারতীয় দলের সঙ্গে এসেছিলেন রায়ান উইলিয়ামস। ভারতীয় নাগরিকত্ব, পাসপোর্ট সবই ছিল তাঁর। কিন্তু ফিফার অনুমোদন না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই উইলিয়ামস ভারতের হয়ে অভিষেকেই আলোড়ন তুলেছেন।
২ ঘণ্টা আগে
জুন-জুলাইয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র দামামা বেজে গেছে এরই মধ্যে। একই সময়ে চলবে ক্রিকেটের এক বৈশ্বিক টুর্নামেন্টও। ইংল্যান্ডে হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সম্মেলন।
৩ ঘণ্টা আগে
ফুটবল যে এমনই। বিশেষ করে নকআউট রাউন্ডের ম্যাচে একদিকে কোনো দল ভাসে আনন্দে। ঠিক তেমনই প্রতিপক্ষ দলে পড়ে যায় কান্নার রোল। মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে আজ ইরাক-বলিভিয়া ম্যাচটা তেমনই। আন্ত:মহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে কাঁদিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কাটল ইরাক।
৪ ঘণ্টা আগে