
ফুটবল যে এমনই। বিশেষ করে নকআউট রাউন্ডের ম্যাচে একদিকে কোনো দল ভাসে আনন্দে। ঠিক তেমনই প্রতিপক্ষ দলে পড়ে যায় কান্নার রোল। মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে আজ ইরাক-বলিভিয়া ম্যাচটা তেমনই। আন্ত:মহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে কাঁদিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কাটল ইরাক।
রেফারির শেষ বাঁশি বাজতেই ইরাকের বাঁধভাঙা উদযাপন শুরু। ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দ তো এমনই। শুধু তা-ই নয়, ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে এশিয়ার দলটি। এর আগে ১৯৮৬ বিশ্বকাপেই খেলেছিল ইরাক।
৪০ বছর পর ইরাকের ফেরায় চূড়ান্ত হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাইনআপ। ৪৮ দলের টুর্নামেন্টে করা হয়েছে ১২ গ্রুপ। প্রত্যেক গ্রুপে থাকছে চারটি করে দল। আই গ্রুপে থাকা ইরাকের প্রতিপক্ষ সেনেগাল, ফ্রান্স ও নরওয়ে।
মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে ৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বলিভিয়ার লক্ষ্য বরাবর শট নেন ইরাকি মিডফিল্ডার আমির আল–আমারি। কিন্তু তাঁর সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক গিলের্মো ভিসকারা। এগিয়ে যেতে অবশ্য মাত্র এক মিনিট সময় লেগেছে ইরাকের। আল–আমারির কর্নার থেকে বল রিসিভ করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন
আল-হামাদি।
সমতায় ফিরতে বলিভিয়ার লেগেছে ২৮ মিনিট। ৩৮ মিনিটে গোলটি করেন তাদের ফরোয়ার্ড মইসেস পানিয়াগুয়া। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় ইরাক। মার্কো ফারজির পাস রিসিভ করে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ইরাককে এগিয়ে দেন আইমেন হুসেইন।বলিভিয়া এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। ইরাক যখন আনন্দ-উল্লাসে ব্যস্ত, বলিভিয়ার ফুটবলাররা কাঁদছেন অঝোরে। বিশেষ করে তাদের গোলরক্ষক ভিসকারার কান্নার দৃশ্য ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করবেই।
২-১ গোলে জেতা ইরাক বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন। নরওয়ের বিপক্ষে সেদিন তারা খেলতে নামবে। ২২ ও ২৬ জুন ফ্রান্স ও সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইরাক। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ।
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার,বসনিয়া এন্ড হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

জুন-জুলাইয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র দামামা বেজে গেছে এরই মধ্যে। একই সময়ে চলবে ক্রিকেটের এক বৈশ্বিক টুর্নামেন্টও। ইংল্যান্ডে হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সম্মেলন।
৩৪ মিনিট আগে
ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০ বছর আগে ফিরে যাওয়া যাক। বার্লিনে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে উঠেছিল ইতালি। ব্রাজিলের পাঁচবারের শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতে আজ্জুরিরা। আন্দ্রে পিরলো, মার্কো মাতারাজ্জি, আলেহান্দ্রো দেল পিয়েরোরা ছিলেন সেই দলে। কিন্তু সেসব এখন অতীত।
২ ঘণ্টা আগে
এবারের অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এরপর ড্র করে ভারতের সঙ্গে। আজ রোনান সুলিভান-মুরশেদ আলীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
৩ ঘণ্টা আগে
ভারত ম্যাচে লাল কার্ড দেখায় অবশ্য নেপালের বিপক্ষে ডাগ আউটে থাকবেন না কক্স। তবে নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর। তাই প্রতিপক্ষই বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবে। তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, লড়াইটা কঠিন হবে। তবে আমরা আমাদের নিজস্ব কৌশলে ফুটবল খেলব, বরং
৩ ঘণ্টা আগে