
জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে আলোচনা কম হয়নি। গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠনের প্রায় দুই মাস পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ আজ এক বিবৃতিতে বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে জাহানারার অসন্তোষ প্রকাশের কথা জানিয়েছে। অভিযোগকারী হিসেবে তদন্তের ফল নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে জাহানারাকে কিছুই জানায়নি বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। এমনকি প্রতিবেদনের কোনো কপিও জাহানারাকে পাঠানো হয়নি বলে উল্লেখ করেছে মাহবুব অ্যান্ড কোম্পানি। বিবৃতিতে বলা হয়েছে, ‘যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তায় আমরা হতাশ। তদন্ত নিয়ে জাহানারা স্বস্তি বোধ করলেও স্বচ্ছতা না থাকায় জাহানারা হতাশ।’
বিসিবির কাছে ই-মেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্ট কিছু জানতে চাওয়া হলেও এই প্রতিবেদন বর্তমানে লিগ্যাল টিম পর্যালোচনা করছে। তবে তিনি আদৌ এই প্রতিবেদন পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি বলে উল্লেখ করেছে মাহবুব অ্যান্ড কোম্পানি।
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের কাজ ছিল ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। সেটা না পারার পর সময়সীমা বাড়িয়ে ২০ ডিসেম্বর করা হয়। কালক্ষেপণ করতে করতে অবশেষে ২ ফেব্রুয়ারি বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন এসে জমা পড়েছে।
জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে কী পাওয়া গেছে, সেটা ৪ ফেব্রুয়ারি বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়কের করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি বলে উল্লেখ করেছে বিসিবি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা বোর্ড পেয়েছে।

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
২ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৪ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৫ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৫ ঘণ্টা আগে