
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ছন্দে থাকা বাংলাদেশের সামনে আজ পাত্তাই পায়নি হংকং। চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে হংকংকে ৬-০ গোলে হারিয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি আসে অধিনায়ক শারিকা রিমনের স্টিকে। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুজনই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেন অধিনায়ক শারিকা রিমন ও কনা আক্তার। চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে পেনাল্টি কর্নারে আসে এক গোল। বাকি পাঁচ গোল বাংলাদেশ করেছে ফিল্ড গোল থেকে।
চারে চার করা বাংলাদেশ আগামীকালই খেলতে নামছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বা জাপান। এখন পর্যন্ত বাংলাদেশ চার ম্যাচ খেলে ২২ গোল করেছে। টুর্নামেন্টে একমাত্র গোল তারা হজম করেছে পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১৫ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৪০ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে