
বিশ্বকাপে দলীয় ভ্রমণ ও প্রস্তুতি সূচি বাস্তবায়নে বাধার অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে ইরান। বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেন, ‘টুর্নামেন্টের প্রস্তুতি সূচি আগেভাগে জমা দেওয়া সত্ত্বেও ইরান আবারও আয়োজকদের আরোপিত বিধিনিষেধের মুখোমুখি হয়েছে, যা আমাদের টেকনিক্যাল স্টাফদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।’
মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে পরবর্তী ম্যাচের দুই দিন আগে যাত্রার পরিকল্পনা করেছিল ইরান। লস অ্যাঞ্জেলেসে ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার দলটি। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে তারা দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি চেয়েছিল। ইরানের দাবি, এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
এই প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বিবেচনায় রেখে ইরান ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল যেন দলটিকে ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া, শেষ অনুশীলন সম্পন্ন করা এবং চূড়ান্ত প্রস্তুতি শেষ করা।’
এ ছাড়া ইরান অভিযোগ করেছে, তাদের প্রথম ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস ত্যাগ করার ক্ষেত্রেও কড়াকড়ি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের অভিযোগ নাকচ করে জানিয়েছে, দলকে আগেই ভ্রমণ নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়েছে।
হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি সিবিএস নিউজকে বলেন, ‘দলটিকে (ইরান) ম্যাচের আগের দিন, অর্থাৎ ম্যাচ ডে মাইনাস ওয়ান-এ আসার অনুমতি দেওয়া হবে। তাদেরকে ম্যাচ শেষ হওয়ার দিন, অর্থাৎ ম্যাচের রাতেই দেশ ত্যাগ করতে বলা হবে। লস অ্যাঞ্জেলেসেও একই নিয়ম প্রযোজ্য থাকবে।’

আকাশ উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।
৪২ মিনিট আগে
লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। কিন্তু গোল করতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তাঁর চোখেমুখে দেখা গেছে রাজ্যের হতাশা। দেমিরাল যেন তুরস্কের প্রতীকী চিত্রই হয়ে রইলেন। মাত্র কয়েক মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজালে উল্লাস শুরু প্যারাগুয়ের ডাগআউট। ১-০ গোলে জিতলেও তুরস্কের দাপুটে
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ড টাইমার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতা সম্প্রসারণসহ বিশেষ শাস্তির ব্যবস্থাও রয়েছে। যার মধ্যে ফিফার নতুন নিয়মে প্রথমবারের মতো লাল কার্ডের ঘটনা ঘটেছে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে।
২ ঘণ্টা আগে
নেইমারের বর্তমান অবস্থা ও দলে ফেরা নিয়ে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। সোমবার সে দলের সঙ্গে যোগ দেবে এবং তারপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
৩ ঘণ্টা আগে