Ajker Patrika

দুঃসংবাদ পেল বাংলাদেশ-ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৬: ১২
দুঃসংবাদ পেল বাংলাদেশ-ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা
নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিল দুই দলেরই অবস্থানের পরিবর্তন হয়েছে। ছবি: বাফুফে

প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।

১৬ দিনের ফিফা উইন্ডো শেষে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮২ নম্বরে। টমাস ডুলির দলের পয়েন্ট এখন ৮৯৩.৪৬। আগের চেয়ে ৯.৪৭ পয়েন্ট কাটা গেছে বাংলাদেশের। এদিকে ১.৫৯ পয়েন্ট বেড়ে ব্রাজিলের পয়েন্ট এখন ১৮০৬.৫১। তবে তারা এক ধাপ পিছিয়ে অবস্থান করছে ৬ নম্বরে। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ২.৪৩ পয়েন্ট বেশি পেয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট এখন ১৯৭২.৮০।

নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কেবল তিনটি জায়গার অবস্থানের পরিবর্তন হয়েছে। পর্তুগাল দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। নেশনস লিগে চার ম্যাচের চারটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। পর্তুগাল এগোনোয় ব্রাজিলের মতো মরক্কোরও অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে মরক্কো অবস্থান করছে সাত নম্বরে।

২০১১.৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১৫.৬৯ পয়েন্ট বেড়েছে স্প্যানিশদের। ফ্রান্স, ইংল্যান্ড আগের মতোই তিন, চারে অবস্থান করছে। মেক্সিকো বরাবরের মতো আট নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস, মেক্সিকো অবস্থান করছে ৯, ১০ নম্বরে। সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৯ ধাপ এগিয়েছে রুয়ান্ডা। তারা অবস্থান করছে ১১৯ নম্বরে।

নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৩৫.৬৪ পয়েন্ট বেশি পেয়েছে গিনি বিসাউ। আট ধাপ এগিয়ে ১২৪ নম্বরে অবস্থান করছে আফ্রিকার এই দল। সবচেয়ে বেশি ৮ ধাপ পিছিয়েছে সিয়েরা লিওন। আট ধাপ পিছিয়ে তারা রয়েছে ১৩০ নম্বরে। নতুন র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ২৯.৩৯ পয়েন্ট খুইয়েছে কেপ ভার্দে। ১৩৭৩.৫৮ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৬৮ নম্বরে। কেপ ভার্দে পিছিয়েছে চার ধাপ।

সদ্য শেষ হওয়া ফিফা উইন্ডোতে পর্তুগালের মতো অপরাজেয় আর্জেন্টিনাও। বলিভিয়াকে ৪-০ গোলে হারানো আর্জেন্টিনা এরপর ৭-০ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। গতকাল লিওনেল মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই অ্যাসিস্ট ও এক গোল করেন মেসি।

হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের সদ্য শেষ হওয়া ফিফা উইন্ডো শুরু হয় মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে। বাংলাদেশ এরপর ১-০ গোলে হারে সিঙ্গাপুরের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে শাহরিয়ার ইমন, ফারহান আলী ওয়াহিদ গোল দিলেও ৯-২ গোলে হেরে যায় বাংলাদেশ। এদিকে ব্রাজিল ৪-০ গোলে হারায় ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচে ৪-২ গোলে জিতলেও আরেক ম্যাচে হারতে হারতে বেঁচে যায় সেলেসাওরা। রায়ানের শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ব্রাজিল ড্র করে সকারুদের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত