
ভারতের হয়ে ৫ ওয়ানডে খেললেও সবশেষ এই সংস্করণে চেতেশ্বর পূজারা খেলেছিলেন ২০১৪ সালে। খেলতেন শুধু টেস্ট। সেই সংস্করণেও গত দুই বছর ধরে ছিলেন তিনি ব্রাত্য। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পূজারা।
সামাজিক মাধ্যমে এক বার্তায় ভারতীয় ক্রিকেটকে বিদায় বলেছেন পূজারা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আজ এক পোস্টে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, ‘ভারতের জার্সি পরে জাতীয় সংগীত গেয়ে যতবার খেলতে নেমেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই অসীম কৃতজ্ঞতা নিয়ে ভারতীয় ক্রিকেটের সব ধরনের সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারার অভিষেক ২০০৫ সালে সৌরাষ্ট্রের জার্সিতে। পাঁচ বছর পর টেস্টে অভিষেক হয় তাঁর। ২০১০ সালে বেঙ্গালুরুতে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৪ ও ৭২ রান। ২০২৩ পর্যন্ত ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৩ ম্যাচে ৪৩.৬০ গড়ে করেন ৭১৯৫ রান। করেছেন ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটি। ৪৪.৩৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি যেসব ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি ক্রিকেটের হয়ে খেলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজারা। ইনস্ট্রাগামে তিনি লেখেন, ‘রাজকোটে একটা ছোট্ট ছেলে তার মা-বাবার সঙ্গে থাকত। তারকা হওয়ার লক্ষ্য নিয়ে বেরিয়েছিলাম। ভারতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন ছিল। যে খেলা সম্পর্কে ধারণা কম ছিল, সেই খেলাই পরবর্তীতে আমাকে অনেক কিছু দিয়েছে। বিসিসিআই ও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারে তারা দারুণভাবে সমর্থন দিয়েছে। পাশাপাশি অন্যান্য দল যেমন যেসব ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছি, তাদের প্রতিও সমানভাবে কৃতজ্ঞ।’
যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূজারার শুরু, সেই একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টের ইতি টানেন তিনি। ২০২৩ সালে লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৪ ও ২৭ রান করেছেন তিনি। অজিদের বিপক্ষে ২৫ টেস্টে ৪৯.৩৮ গড়ে করেন ২০৭৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাদের বিপক্ষে ৫ সেঞ্চুরির পাশাপাশি ১১ ফিফটি করেছেন। এদিকে ওয়ানডেতে ৫ ম্যাচে সর্বসাকল্যে করেন ৫১ রান। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন বাংলাদেশের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৭ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৯ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
১০ ঘণ্টা আগে