
আশঙ্কাটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেটাই হলো সত্যি। বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না সোফি মলিনোর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মলিনো।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মলিনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশ সিরিজে খেলবেন না বলে ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে। তিনি না থাকায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তাহলিয়া ম্যাকগ্রা।
মলিনোর মতো একই অবস্থা লুসি হ্যামিল্টন ও ডার্সি ব্রাউনের। চোটে পড়ায় হ্যামিল্টন, ব্রাউন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। হ্যামিল্টন ভুগছেন কোয়াড ইঞ্জুরিতে। ব্রাউন পিঠের চোটে ভুগছেন। তবে মলিনো, হ্যামিল্টন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটাররা চেনা পরিচিতই। অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মেগান শুট, এলিস পেরি, জর্জিয়া ওয়ারহাম, ফোব লিচফিল্ডরা আছেন এই দুই সিরিজের দলে। মলিনো বাংলাদেশ সিরিজে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন।
৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ সিরিজের অন্তর্ভুক্ত। ১১ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ম্যাচ হবে ১৪ অক্টোবর। সব ম্যাচই হবে ব্রিসবেনে।
সবশেষ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে এ বছরের জুলাইয়ে। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সিরিজ দিয়েই তিন মাস পর মাঠের ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মলিনোকে নিয়ে অবশ্য নিউজিল্যান্ড সিরিজেও ধোঁয়াশায় অস্ট্রেলিয়া। তিনি না খেলতে পারলে নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কত্ব করবেন অ্যাশলে গার্ডনার।
বাংলাদেশের পর অস্ট্রেলিয়া আতিথেয়তা দেবে নিউজিল্যান্ডকে। নর্থ সিডনি ওভালে ১৮ অক্টোবর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক দিন বিরতি দিয়ে ২০ অক্টোবর একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২২ অক্টোবর হবে শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচেরও ভেন্যু নর্থ সিডনি ওভাল।
তাহলিয়া ম্যাকগ্রা (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, অ্যালানা কিং, ফোব লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহাম
সোফি মলিনো (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহাম

টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।
১৭ মিনিট আগে
একের পর এক জাদু দেখিয়ে চলেছেন লামিন ইয়ামাল। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অনেকটাই এগিয়ে। তবে ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ডের কাছে এই পুরস্কার চেয়ে লক্ষ্য আরও বড়।
১ ঘণ্টা আগে
রোদ ঝলমলে আকাশে অনুশীলন করছেন লিটন দাস-ইয়াসির আলী রাব্বি-তানজিদ হাসান তামিমরা। জাপানে চলমান এশিয়ান গেমসে বিরল চিত্রই বটে। বৃষ্টিতে যেখানে ভেসে যাচ্ছে ক্রিকেটের একের পর এক ম্যাচ, এমনকি অনুশীলনও করতে হয় বৃষ্টির মধ্যে, সেখানে এমন রৌদ্রজ্জ্বল আবহাওয়া স্বস্তিরই বলতে হবে।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি নির্বাচনের আগে সদস্যদেশগুলোর সমর্থন ধরে রাখতে বড় অঙ্কের অর্থ দেওয়ার উদ্যোগ নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের বাতাসে অন্তত এমনই গুঞ্জন। আসছে ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে ২১১ সদস্য সংস্থাকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি। তবে কত অর্থ দেওয়া হবে, তা চূড়ান্ত নয়
২ ঘণ্টা আগে