‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে আগেই ছিটকে গেছেন টেম্বা বাভুমা। এবার তিনি নেই ওয়ানডে সিরিজেও। নিয়মিত অধিনায়ককে ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলতে হবে প্রোটিয়াদের।
ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক বাভুমা না থাকায় বাংলাদেশ সিরিজের অধিনায়ক এখন কেশব মহারাজ। মহারাজকে অধিনায়ক করে আজ ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্ট সিরিজের দলে থাকা কেবল তিন ক্রিকেটারকে ওয়ানডে দলে রেখেছে সিএসএ। অ্যানরিখ নরকীয়া, করবিন বশ, টনি ডি জর্জি তাঁরা আছেন সাদা বলের এই দলে।
ওয়ানডে দল
কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস
টি-টোয়েন্টি দল
বিজর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন









