Ajker Patrika

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৩: ৪৭
জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল
বাংলাদেশের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ছবি: বিসিবি

টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিটা ২৫ বছর ধরে তাঁরই রয়েছে। করেছেন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সেঞ্চুরি। এখানে যে মোহাম্মদ আশরাফুলের সম্পর্কে বলা হচ্ছে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং পেশায় যোগ দিলেও এখনো তাঁর মনে পড়ে মাঠের অনেক স্মৃতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেটার শুরুই করা হয়েছে আশরাফুলের অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরি দিয়ে। তিন অঙ্ক ছোঁয়ার পর ইয়ন বিশপ তাঁকে প্রশংসায় ভাসাচ্ছিলেন তখন। বিসিবির গত রাতের ভিডিও বার্তায় ২৫ বছর আগে জিম্বাবুয়ে সফরের কথা স্মরণ করেছেন আশরাফুল। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘২০০১ সালে যখন এসেছিলাম, তখন হারারেতে থাকত সাত বাংলাদেশি পরিবার। তাঁরা আমাদেরকে দাওয়াত দিতেন। ভাত ছাড়া তো থাকতেই পারি না। ডিনারের জন্য আমাদের দাওয়াত দিতেন তাঁরা। প্রত্যেকবারই সাত জনের একজন ছিলাম আমি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের এপ্রিলে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আশরাফুলের। ১২ বছর খেলেছিলেন বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি খেলেছিলেন। কালের পরিক্রমায় তিনি এখন বাংলাদেশের ব্যাটিং কোচ। ২৫ বছর পর এবার জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে যাওয়া আশরাফুলের মনে পড়ছে তাঁর খেলোয়াড়ি জীবনের স্মৃতি।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক ওয়ানডের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। যেখানে তাঁর ক্যারিয়ারের শুরু, সেখানে এবার ভিন্ন ভূমিকায় গিয়ে আশরাফুল অনেক নস্টালজিক হয়ে পড়েন। স্মৃতির পাতা উল্টে তিনি গতকাল বিসিবির ভিডিওবার্তায় বলেন, ‘২০০১ সালের এপ্রিলে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। প্রথম দেশের বাইরে সফর ছিল সেটা। অন্য রকম এক অনুভূতি। তখন এসেছিলাম ক্রিকেটার হিসেবে। প্রথম ম্যাচ খেলতে নেমেছিলাম। এবার কোচিং স্টাফের সদস্য হয়ে এই ড্রেসিংরুমে আসতে পেরে অনুভূতি রয়ে গেছে একই। ২৫ বছর আগে বুলাওয়েতে যেরকম অনুভূতি ছিল, এবার এখানে আসতে পেরে ভালো লাগছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচটা আশরাফুলের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ৩৬ রানে হেরেছিল বাংলাদেশ। গ্রান্ট ফ্লাওয়ার ১২৮ বলে ১৪২ রান করে হয়েছিলেন ম্যাচসেরা। আশরাফুল সেই ম্যাচে ৮ বলে ২ চারে ৯ রান করেছিলেন। ২৫ বছর আগের ঘটনা মনে করে বাংলাদেশের বর্তমান ব্যাটিং কোচ বলেন, ‘‘সারোয়া ইমরান স্যারের কথা মনে পড়ছে। আমাকে তিনি বলেছিলেন, ‘বেশি হলে তুমি ৯ রান করবে।’ আমি ৯ রানই করেছিলাম। আউট হওয়ার পর যখন ফিরছিলাম, তখন আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কী! হাসছো কেন?’ আমি বলেছিলাম, ‘স্যারই যদি বলেন ৯ রান করতে, ৯ রানের বেশি কীভাবে করি।’’

২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেঞ্চুরি করলেও বাংলাদেশ ম্যাচটা হেরেছিল ইনিংস ও ১৩৭ রানে। মুত্তিয়া মুরালিধরন ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। আশরাফুলও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৬ ও ১১৪ রান করেছিলেন।

২০০৫ সালে কার্ডিফের বিপক্ষে আশরাফুলের ঐতিহাসিক সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জিততে পারছিল না বাংলাদেশ। অবশেষে জুনে মিরপুরে ফুরোয় বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর বাংলাদেশ হেরেছে ওয়ানডে সিরিজও। তবে সফরকারীদের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত