
কোমরের চোটে পড়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আপাতত চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন তিনি। পাকিস্তান সিরিজে তাই নতুন ফিল্ডিং কোচ পাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
প্যামেন্টের চোটে প্রথমবারের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে ডাক পেলেন আশিক। ঘরোয়া ক্রিকেট লিগের বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশিক। টুর্নামেন্টের মাঝপথে মাহবুব আলী জাকি ইন্তেকাল করলে এই দায়িত্ব পান তিনি। এবার হঠাৎ করে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশিক।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে মাঠে বেশি দর্শক টানতে একটা উদ্যোগ নিয়েছে বিসিবি। শিক্ষার্থীদের জন্য বিনা পয়সায় গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে সংস্থাটি। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১৬ মে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম, অমিত হাসান ও ইবাদত হোসেন।

২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
৩৩ মিনিট আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
২ ঘণ্টা আগে
ইতিহাদে গত রাতে ম্যানচেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচে চোখ ছিল আর্সেনালেরও। দীর্ঘ ২২ বছর যে আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারছে না, তাদের সামনে এবার সুবর্ণ সুযোগ। কিন্তু সিটি-ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখার পর আর্সেনাল ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ারই কথা। এখন গানার্সদের চ্যাম্পিয়ন হওয়ার পথটা
৪ ঘণ্টা আগে