
অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি আগেই ঠিক হয়েছিল। ভেন্যু্টাই ছিল অজানা। অবশেষে আজ জানা গেল ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের দুই শহরে খেলবে বাংলাদেশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের ভেন্যু ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে দুটিই খেলবে। ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে এই ম্যাচ। সাদা পোশাকের ম্যাচ শেষে এরপর বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডে সিরিজ শারজা, আবুধাবি দুই শহরেই হবে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে আবুধাবিতে। ২১ অক্টোবর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ২৩ অক্টোবর শারজায় হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগামীকাল পৌঁছাবে সংযুক্ত আরব আমিরাতে। ২ ও ৩ অক্টোবর দুই দিন দুবাইতে অনুশীলন করবে। ৪-৫ অক্টোবর দুই দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। ৬ অক্টোবর জাপান থেকে এশিয়ান গেমসের বহর পৌঁছাবে আবুধাবিতে।
বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে। দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| ১৭ অক্টোবর | বাংলাদেশ-জিম্বাবুয়ে | আবুধাবি | বিকেল ৫টা ৩০ মিনিট |
| ১৯ অক্টোবর | জিম্বাবুয়ে-আফগানিস্তান | আবুধাবি | বিকেল ৫টা ৩০ মিনিট |
| ২১ অক্টোবর | বাংলাদেশ-আফগানিস্তান | শারজা | বিকেল ৫টা ৩০ মিনিট |
| ২৩ অক্টোবর | ফাইনাল | শারজা | বিকেল ৫টা ৩০ মিনিট |
বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে। দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।

গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
পাকিস্তানে আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর বসছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নেই তিন দলের এই লড়াইয়ে। তবে মাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরু হচ্ছে আর্জেন্টিনার। বিশ্বকাপের পর প্রথমবার খেলতে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা। আগামীকাল বলিভিয়াকে আতিথেয়তা দেবে লিওনেল স্কালোনির দল। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
৩ ঘণ্টা আগে