
বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। এবার আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন ঘানার এই ওঝা। শেষ ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল, এমন মন্তব্য করেছেন তিনি।
শেষ ষোলোতে ওঠার মিশনে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ সামনে রেখে বানসাম বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে।’
এর আগে ঘানার বিপক্ষে আলোচিত সেই ম্যাচে কেইন গোল করতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন বনসাম। রীতিমতো ইংলিশ স্ট্রাইকারকে অভিশাপ দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি চাই না, সে চোট পাক। তবে আমাদের দলের বিরুদ্ধে কেইনকে রাখার জন্য আমি সেরা চেষ্টাই করব। ঘানাকে জেতাতে কাজ করে যাব।’
সেই ম্যাচে কেইন গোল করতে পারেননি, ইংল্যান্ড-ঘানার লড়াই শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। চলতি বিশ্বকাপে সেটিই ছিল বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের একমাত্র গোলহীন ম্যাচ। ভবিষ্যদ্বাষী সত্যি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বনসামকে নিয়ে কত মাতামাতি হয়নি। সেখানেই থেমে থাকেননি এই ওঝা।
ইংল্যান্ড-ঘানা ম্যাচ শেষে বনসাম বলেছিলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা। এবার কেইনকে মুক্ত করে দিলাম। যেন সে গোলের দেখা পায়। কেইন আমার শত্রু নয়, শিগগির আমার এক সন্তানের নাম রাখব হ্যারি।’ তাঁর সে মন্তব্যের পর পানামার বিপক্ষে ম্যাচে ১ গোল করেন কেইন। কেইনের পর এবার আর্জেন্টিনাকে নিয়ে করা বনসামের মন্তব্য সত্যি হয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র চার দিন।

বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই একের পর এক অঘটন ঘটছে। একই দিনেই বাদ পড়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দুই শক্তিশালী দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও হারের শঙ্কায় পড়েছিল। জাপানের সঙ্গে লম্বা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
৩২ মিনিট আগে
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে ওঠার পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে মরক্কো। নিজেদের অপ্রতিরোধ্য মনে করছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ ওহাবি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে মরক্কো আরও অনেক দূর এগোতে পারবে বলেই বিশ্বাস তাঁর।
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ের পেসাররা তখন শেষ উইকেটের খোঁজে। হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে নিল ডাগআউটে থাকা বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। মুখে হাত দিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। তাঁর চোখে-মুখে যেন রাজ্যের হতাশা।
৪ ঘণ্টা আগে
জার্মানির বাজে সময়ের প্রহর যেন কাটছেই না। আরও একবার বিশ্বকাপের মঞ্চে হতাশ করল চারবারের চ্যাম্পিয়নরা। ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়া দলটি এবার প্যারাগুয়ের কাছে হেরে সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে। এমন পারফরম্যান্সের পর আর নিজেদের প্রথম সারির দল বলে মনে করছেন না খোদ জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগলসমান।
৪ ঘণ্টা আগে