Ajker Patrika

এবারও শুরুতে দুই গোল হজম করে ঘুরে দাঁড়াল ইন্টার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫০
এবারও শুরুতে দুই গোল হজম করে ঘুরে দাঁড়াল ইন্টার
উদিনেসের বিপক্ষে গত রাতে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মিলান। সান সিরোতে সেখান থেকে প্রত্যাবর্তনের গল্প লিখে ৫-৩ গোলে জেতে ইন্টার। ছবি: এএফপি

এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।

৪ সেপ্টেম্বর ঘরের মাঠ সান সিরোতে সিরি ‘আ’তে ইন্টার মিলান ৩-২ গোলে জিতেছিল নাপোলির বিপক্ষে। সেবার তারা শুরুতেই দুই গোল হজম করেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গতকালও। এবার সেই চিরচেনা সান সিরো। টুর্নামেন্ট সিরি আ। উদিনেসকে ৫-৩ গোলে হারিয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেল ইন্টার মিলান।

মাত্র ৯ মিনিটেই গোল হজম করে ইন্টার মিলান। ডি বক্সের বাইরে থেকে উনাই গোমেসের ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন উদিনেস ডিফেন্ডার জেমস আবানকওয়া। ইন্টার মিলান গোলরক্ষক জোসেফ মার্তিনেস কিছুই বুঝে উঠতে পারেননি। তাঁকে বোকা বানিয়ে উদিনেস আদায় করে নেয় দ্বিতীয় গোল। ১৬ মিনিটে উদিনেস ডিফেন্ডার কেইনান ডেভিস ডিফেন্ডারদের বোকা বানিয়ে পাস দেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্পকে। আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন এক্কেলেনকাম্প।

ম্যাচের ২০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ২-০ গোলে পিছিয়ে পড়া ইন্টারের ওপর চাপ বাড়ে। ঘরের মাঠে কিছুতেই কিছু করতে পারছিল না। যেখানে মার্কাস থুরামের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলরক্ষক মাদুকা ওকোয়ে। ফিরতি বলেও থুরামের প্রচেষ্টা রুখে দেন তিনি। তবে বারবার সুযোগ মিস করা ইন্টার প্রথম গোলের দেখা পায় ২৬ মিনিটে। বাঁ পায়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কার্লোস আগুস্তো।

আগুস্তোর গোলের ৯ মিনিট পর ইন্টার মিলান পায় দ্বিতীয় গোলের দেখা। ৩৫ মিনিটে থুরামের অ্যাসিস্টে বাঁকানো শটে সমতাসূচক গোল করেন নিকোলো বারেলা। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। দুই গোলে পিছিয়ে থেকে সমতায় ফেরার পর ইন্টার মিলান আরও বেশি মরিয়া হয়ে ওঠে। যদিও কয়েকবার বাঁধার মুখে পড়ে ইন্টার মিলান। ৪৯ মিনিটে হেনরিখ মেখিতারিয়ানের শট প্রতিহত করেন উদিনেস গোলরক্ষক ওকোয়ে। দ্রুত দলকে আরও একবার গোলের হাত থেকে দলকে বাঁচান উদিনেস গোলরক্ষক। ৫৩ মিনিটে আগুস্তো গোলের চেষ্টা করেন।

যেভাবে ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে, তাতে অসহায় হয়ে পড়ে উদিনেস। দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় স্বাগতিকেরা। যার শুরুটা ৫৭ মিনিটে করেন থুরাম। ঠিক ১০ মিনিটের পায় চতুর্থ গোলের দেখা পায় ইন্টার। ৬৭ মিনিটে পিওতর জেলেনিস্কির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন পিও এসপোসিতো।

৭৯ মিনিটে পঞ্চম গোল করে ইন্টার মিলান। ইন্টার স্ট্রাইকার আনজে-ইয়োআন বন্নির প্রথম শট ঠেকিয়ে দেন ওকোয়ে। তবে ফিরতি সুযোগে দ্রুত লক্ষ্যভেদ করেন বন্নি। উদিনেস গোলরক্ষক তখন কিছুই করতে পারেননি। ম্যাচ শেষ হওয়া যখন সময়ের ব্যাপার মাত্র, তখন গোলের দেখা পায় উদিনেস। যোগ করা সময়ে ইদ্রিসা গুয়ের গোলে কেবল ব্যবধান কমাতে পেরেছে দলটি।

কদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল ইন্টার মিলান। সানসিরোতে গত রাতে ৫-২ গোলে জিতে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের দুইয়ে। রোমারও চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোমা। তিন ও চারে থাকা কোমো, লাৎসিও দুই দলেরই পয়েন্ট ৪। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। গোল ব্যবধানের কারণে জায়গা বদলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত