Ajker Patrika

আর্জেন্টিনার ৯ পরিবর্তন, মেসিকে ছাড়া কেমন হলো একাদশ

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার ৯ পরিবর্তন, মেসিকে ছাড়া কেমন হলো একাদশ
শুরুর একাদশে নেই মেসি। ছবি : এক্স

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে একাদশে বড় রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না, তিনি খেলবেন বদলি হিসেবে। তবে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে জাল অক্ষত রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস আজকেও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন। রক্ষণভাগে আজ বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তাঁর সঙ্গে রক্ষণভাগের অন্য তিন পজিশনে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে আজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে কার্ডের ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস, তবে নকআউটের আগে তাকেও আজ শুরু থেকেই খেলাচ্ছেন স্কালোনি। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে খেলবেন তরুণ নিকো পাস।

স্কালোনির প্রথম পছন্দ না হলেও আজ আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। মূলত গত বছরের সেপ্টেম্বর থেকে গোলখরায় ভুগতে থাকা এই দুই স্ট্রাইকারকে ফর্মে ফেরানো এবং নকআউটের আগে নতুন কম্বিনেশন যাচাই করাই কোচের মূল লক্ষ্য।

আজকের ম্যাচের ফলের ওপর আর্জেন্টিনার পরবর্তী পর্বের ভাগ্য নির্ভর করছে না। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল খেলোয়াড়দের চোটমুক্ত রাখা এবং বাকিদের ম্যাচ প্র্যাকটিস দেওয়াই আজ আর্জেন্টিনার মূল পরিকল্পনা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত