
২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি কেপ ভার্দে। দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মন জয় করা দলটি নকআউটে আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামার অপেক্ষায়। সেই ম্যাচের আগে গুরুতর এক অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দলটির অধিনায়ক রায়ান মেন্দেস।
ব্রাজিলের শীর্ষ ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডে এক ব্রাজিলীয় নারীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মেন্দেসের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির পুলিশ। তবে এখন পর্যন্ত ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
অভিযোগের সূত্রপাত গত ২৭ মার্চ। সে সময় ফিফা সিরিজ টুর্নামেন্ট খেলতে অকল্যান্ডে অবস্থান করছিল কেপ ভার্দে। অভিযোগকারী ব্রাজিলীয় নারী স্থানীয় ফুটবল ফেডারেশনের নিয়োগে কেপ ভার্দের প্রতিনিধিদলের দোভাষী ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন এবং দলের সঙ্গে একই হোটেলে ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, চিলির বিপক্ষে ম্যাচের পর ওই নারীকে একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়। তিনি সেটিকে কাজের অংশ বলে মনে করেছিলেন। পরে বুঝতে পারেন, সেটি ছিল দলের একটি অনানুষ্ঠানিক সামাজিক আয়োজন। এরপর তিনি নিজের কক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর দরজায় কড়া নেড়ে মেন্দেস কক্ষে প্রবেশ করেন এবং তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সমর্থনে ওই নারী তাঁর শরীরে থাকা আঘাতের ছবি এবং চিকিৎসা-সংক্রান্ত নথি পুলিশের কাছে জমা দিয়েছেন। তিনি যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য বিশেষায়িত একটি ক্লিনিকে চিকিৎসা নেন, যেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা এবং মানসিক সহায়তার ব্যবস্থা করা হয়। প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে গলা, ঠোঁট, স্তন এবং যৌনাঙ্গে আঘাতের উল্লেখ রয়েছে, যা অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে।
নিউজিল্যান্ড পুলিশ তদন্তের বিষয়টি নিশ্চিত করলেও দেশটির গোপনীয়তা আইনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক বিশ্লেষণের চূড়ান্ত ফল পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অভিযোগকারী নারী ও তাঁর স্বামী ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ পাঠিয়েছেন। তাঁদের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেন্দেসকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হোক। তদন্ত শেষে যদি পুলিশ মনে করে যে সংগৃহীত প্রমাণ অভিযোগ গঠনের জন্য যথেষ্ট, তাহলে মামলাটি নিউজিল্যান্ডের আদালতে যাবে। দেশটির আইনে যৌন সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

বুটের সুতা বেঁধে সবে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু তিনি মাঠে নামার আগেই গোল হজম করল আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা জর্ডান বিরতির পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। এর ধারাবাহিকতায় এক গোল শোধ করেন মুসা তামারি।
২৩ মিনিট আগে
বিশ্বকাপে স্কটল্যান্ডের যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই। নকআউট পর্বে ওঠার জন্য শেষ ম্যাচে ব্রাজিলকে হারানোর বিকল্প ছিল না তাদের জন্য। কিন্তু সেই ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ইউরোপের দলটি। ব্রাজিলের কাছে হারের পরই স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন স্টিভ ক্লার্ক।
২৭ মিনিট আগে
প্রথম গোলের দেখা পাওয়ার পর জর্ডানের ওপর চাপ আরও বাড়ায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্তিনেস। নিকোলাস তালিয়াফিকোর একটি নিখুঁত নিচু ক্রস থেকে তাঁর নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্কোস সেনেসির দুর্দান্ত ডাইভিং...
১ ঘণ্টা আগে
ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। ডি-বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি, যদিও ট্যাকলটি ফাউল ছিল কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ফ্রি-কিক নিতে এসে বাঁ পায়ের নিখুঁত ও বাঁকানো শটে জর্ডানের প্রাচীর ভেদ করেন লো সেলসো নিজেই।
১ ঘণ্টা আগে