
আক্রমণাত্মক মানসিকতার বিরাট কোহলিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উইকেটের পর বুনো উদযাপন, কড়া কথায় ব্যাটারদের তাতিয়ে দেওয়া-এসব কাজে কোহলির জুড়ি মেলার ভার। বক্সিং ডে টেস্টে আজ কোহলি আলোড়ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কোহলি-কনস্টাসের কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়ার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল ঘটনাটা নিয়ে কথা বলেন চ্যানেল সেভেনের সঙ্গে। তাঁর (টফেল) মতে কোহলি যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন, তাতে আইসিসির আচরণবিধির অধীনে বাজে ধাক্কাধাক্কি হিসেবে বিবেচনা করা হতে পারে। যদি টফেলের অনুমান সত্যি হয়, তাহলে কোহলির শাস্তি অবধারিত। সেক্ষেত্রে কনস্টাসও শাস্তি পেতে পারেন।
কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কাধাক্কির ঘটনা নজর এড়ায়নি রিকি পন্টিংয়েরও। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ঘটনার রিপ্লে দেখে পন্টিং বলেন,‘দেখুন কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো পিচ পাড়ি দিয়ে ঝামেলার সূচনা করেছে বিরাটই। আমার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ কোহলির সঙ্গে ঘটনাটা নিয়ে কথা বলেছেন স্বয়ং কনস্টাসও। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার মতে দুই জনের ভেতরই আবেগ বেশি কাজ করছিল। পুরোপুরি ব্যাপারটা বুঝতেও পারিনি। আমার গ্লাভস নিয়ে কাজ করছিলাম। তখন কাঁধে কাঁধ লেগে কথা কাটাকাটি হয়েছে। তবে ক্রিকেটে এমনটা হয়ে থাকে।’
১৯ বছর ৮৫ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হয়েছে কনস্টাসের। অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষিক্ত ক্রিকেটার এখন তিনি। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে কনস্টাস এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
২ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে