সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেসির সঙ্গে প্রথমার্ধেই রেফারির সঙ্গে ঝগড়া লেগে যায়। ম্যাচের ৩৩ মিনিটে বাজে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই আলদেরেতে ৩৭ মিনিটে দ্বিতীয়বার ফাউল করেন। এবার তাঁর ফাউলের শিকার মেসি। তবে দ্বিতীয় দফায় হলুদ কার্ড বের করেননি রেফারি দারাঙ্কো। অথচ এই কার্ড দেখলেই দুই হলুদে এক লাল কার্ডে মাঠ ছাড়তে হতো আলদেরেতে। রেফারির এমন কাণ্ডে হতাশ মেসি প্রথমার্ধের বিরতির সময় মাঠেই রাগ-ক্ষোভ উগড়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আঙুল তুলে রেফারির উদ্দেশ্যে কিছু একটা বলতে দেখা যায় মেসিকে। অনেকটা সিনেমার কায়দায় যেন মেসি বলতে চাইলেন, ‘আমি তোকে দেখে নেব।’
দারাঙ্কোর প্রতি স্বাভাবিকভাবেই মেজাজ খারাপ হওয়ার কথা আর্জেন্টিনা ফুটবল দলের। কারণ বেঁচে যাওয়া আলদেরেতেই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন। ৪৭ মিনিটে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের এই ডিফেন্ডার। ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে প্যারাগুয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনির কাছে বিতর্কিত রেফারিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর্জেন্টাইন কোচ এই প্রশ্নের জবাবে বলেন, ‘অনেক কিছুই তো বলতে পারি। কিন্তু সেগুলো অজুহাত মনে হবে। তাই এসব না বলাই উচিত। আমরা দেখেছি, মাঠে কী ঘটেছে। ম্যাচের ফলের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই।’
আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল-অক্টোবরের শেষ অংশ থেকে কোনো জায়গাতেই সময়টা ভালো যাচ্ছে না মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) তিন ম্যাচের প্লে অফ সিরিজ আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরে ১০ নভেম্বর বিদায় নিতে হয় ইন্টার মায়ামিকে। আশ্চর্যজনকভাবে তিনটি ম্যাচেরই ফল ছিল ২-১। মেসি এই প্লে অফ সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন। করেছেন ১ গোল। অ্যাসিস্ট করেন ১ গোলে। এক সপ্তাহ না যেতেই আজ প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানেই হারল মেসির আর্জেন্টিনা। বাছাইপর্বের ম্যাচটিতে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি মেসি।
আরও পড়ুন:

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৫ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৭ ঘণ্টা আগে