
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তিনবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
যদিও বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছে না আর্জেন্টিনা। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। কারণ দল ঘোষণার জন্য এখনো যথেষ্ট সময় হাতে আছে। প্রথম ম্যাচের আগে ২০ দিনেরও বেশি সময় বাকি থাকায় খেলোয়াড়দের মূল্যায়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন স্কালোনি। সাধারণত ম্যাচের প্রায় এক সপ্তাহ আগে দল ঘোষণা করেন তিনি। তাই বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক সময়সীমার মধ্যেই দেখছে কোচিং স্টাফ।
এবার অবশ্য আরেকটি বিষয় কৌতূহল বাড়িয়েছে। সাধারণত চূড়ান্ত দল ঘোষণার বেশ আগেই প্রাথমিক তালিকা প্রকাশ্যে আসে বা বিভিন্ন মাধ্যমে সেটি ফাঁস হয়ে যায়। বিশেষ করে দলে কোনো চমক থাকার সম্ভাবনা থাকলে সেই তালিকা নিয়ে আগ্রহ থাকে বেশি। এবার এখন পর্যন্ত তেমন কোনো প্রাথমিক তালিকাও সামনে আসেনি। স্কালোনির কোচিং স্টাফও নজরে থাকা খেলোয়াড়দের বিষয়ে কোনো আভাস দেয়নি।
সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসিকে ঘিরে। ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ায় এই ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। তবে স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১-০ ব্যবধানের হারকেই জাতীয় দলের শেষ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পরিকল্পনা হলো, মেসি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখন দেশের মাটিতে শেষবার আর্জেন্টিনার জার্সি পরে ভক্তদের সামনে বিদায় নেবেন। কিন্তু সেই ম্যাচটি এখনই আয়োজনের পরিকল্পনা নেই। অবসরের সিদ্ধান্তের পর মেসি নিজেও বিষয়টি নিয়ে সময় নিচ্ছেন।
অন্যদিকে, মেসির বিদায়ের পাশাপাশি আর্জেন্টিনার সামনে এখন স্কালোনির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। আগামী ডিসেম্বরে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। বিশ্বকাপের পর স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘আমি আমার চুক্তির মেয়াদ পূরণ করব, এরপর দেখা যাবে।’

ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৩ ঘণ্টা আগে
তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
৩ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিটা জোরালোভাবেই তুলে ধরলেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন ফরাসি তারকা। সব মিলিয়ে এ বছর নিজের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট মনে করছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো ব্ল্যাক কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়; যুব ফুটবলের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে