
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানে উত্তুঙ্গ উত্তেজনা। এই মাসেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটে এ দুই দল তেমন আলোচনায় থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হয় না বললেই চলে। অনেকটা নীরবেই যেন হয়ে গেল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অঞ্চলের বাছাইপর্বে দল দুটির লড়াই। গতকাল বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে বাছাইপর্বে দারুণ শুরু করেছে ব্রাজিল।
বুয়েনস আয়ার্সে টস জিতে ব্রাজিলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আর্জেন্টিনা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান করে ব্রাজিল। দলীয় সর্বোচ্চ ১৪ রান করেন লরা আগাথা। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে ক্যারোলিনা নাসিমেন্তোর ব্যাট থেকে। আর্জেন্টিনার হয়ে আলবের্টিনা গালান ও কনস্টাজা সোসা ৩ উইকেট করে উইকেট নিয়েছেন।
ব্রাজিলের দেওয়া ৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬ ওভারের আগেই মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা। ওপেনার মালেনা লোলো ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মালেনার ব্যাট থেকে আসে ১০ রান। ৭ রানে ৫ উইকেট নিয়ে আর্জেন্টিনাকে একাই ধসিয়ে দেন ব্রাজিলের পেসার নিকোল মন্তেইরো। শেষ পর্যন্ত ২৫ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
আমেরিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের গ্রুপে আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। ডাবল লিগ পদ্ধতি হচ্ছে প্রাক বাছাইপর্ব। এই গ্রুপ থেকে শীর্ষ দল যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আগামী ১৭ মার্চ আবার মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ২ পয়েন্ট অর্জন করে এগিয়ে থাকল ব্রাজিল।

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।
৫ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে