Ajker Patrika

নামিবিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৩৫
নামিবিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্র
৩১ রানের জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল যুক্তরাষ্ট্র। ছবি: ক্রিকইনফো

হারলেই বিদায় নিতে হবে–এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসল মোনাঙ্ক প্যাটেলের দল। তাদের কাছে ৩১ রানের হারে দ্বিতীয় দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল নামিবিয়া। এর আগে প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে নেপাল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের করা ১৯৯ রানের ভালোই জবাব দিচ্ছিল নামিবিয়া। রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছিল তারা। কিন্তু মাঝের ওভারে আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে ১৬৮ রানে। নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচ শেষ তাদের সংগ্রহ সমান পয়েন্ট।

জবাব দিতে নেমে দলীয় ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় নামিবিয়া। তখন ১০.৩ ওভারের খেলা চলছিল। শেষ ৫৭ বলে ১০১ রান করতে হতো তাদের। সমীকরণ মেলানো কঠিন হলেও ম্যাচের পরিস্থিতি এবং ৮ উইকেট হাতে থাকায় বেশ আত্মবিশ্বাসী ছিল নামিবিয়া। কিন্তু ফিফটি করে লরেন স্টেনক্যাম্প আউট হওয়ার পর দৃশ্যপট পাল্টে যায়। ৩ ম্যাচ শেষে কোনো জয় পায়নি নামিবিয়া। নিজেদের শেষ ম্যাচে আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মঠে নামবে তারা। সে ম্যাচটি কেবল-ই নিয়মরক্ষার হয়ে থাকল নামিবিয়ার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত