
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ছিল পাকিস্তানের স্পিনাররা। উসমান তারিক, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুবদের নিয়ে ভারতীয়দের সতর্ক করেছিল দেশটির সাবেক ক্রিকেটাররা। মাঠের খেলায় হলো-ও ঠিক তাই। ভারতের ইনিংসে ছড়ি ঘুরিয়েছে পাকিস্তানের স্পিনাররা। এরপরও রেকর্ড সংগ্রহ পেয়েছে ভারত।
কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রান তুলেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বোচ্চ রানের পুঁজি। দুই দলের আগের সেরা সংগ্রহটাও ছিল ভারতের দখলে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ১৬০ রান করেছিল তারা। ৪ বছর টিকল সেই রেকর্ড। আজ জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে। এই ভেন্যুতে ১৭৬ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড আছে শুধু একটি। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার করা ২১৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
ভারতের রেকর্ড সংগ্রহের কারিগর ইশান কিষান। ব্যাট করতে নামা ভারতীয় শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দেন সালমান আলী আগা। অভিষেক শর্মাকে শাহিন শাহ আফ্রিদির ক্যাচে পরিণত করেন পাকিস্তান অধিনায়ক। এমন দারুণ শুরুর পর আত্মবিশ্বাস বেড়ে যায় পাকিস্তানের। কিন্তু সেই আত্মবিশ্বাসে পানি ঢালতেও সময় নেননি কিষান। দ্বিতীয় ওভার থেকেই চড়াও হন এই ওপেনার। আফ্রিদির করা সেই ওভারের প্রথম বলেই ছক্কা মারেন। সে ওভারে আরও দুটি বাউন্ডারিতে সব মিলিয়ে ১৫ রান তোলেন কিষান। এরপর একে একে আবরার আহমেদ, শাদাব খানদের ওপর চড়াও হন এই ব্যাটার।
অপর প্রান্তে দাঁড়িয়ে কিষানের আক্রমণাত্মক ব্যাটিং দেখেছেন তিলক বর্মা; কোনো ঝুঁকিতে যেতে হয়নি তাঁকে। এই ঝড় থামে সাইমের করা নবম ওভারের চতুর্থ বলে। বোল্ড হওয়ার আগে ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন কিষান; স্ট্রাইকরেট ১৯২.৫০। ওভারপ্রতি তখন প্রায় ১০ করে রান তুলছিল ভারত। কিন্তু কিষানের বিদায়ের পর রানের লাগাম টেনে ধরেন তারিক, সাইমরা। শেষ ৬৮ বলে ৮৭ রান করতে পেরেছে ভারত। এর মধ্যে আফ্রিদির করা শেষ ওভারে আসে ১৬ রান। এই পরিসংখ্যানই বলছে, ভারতের ব্যাটারদের ওপর কতটা আধিপত্য দেখিয়েছে পাকিস্তানের স্পিনাররা।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সূর্য; ২৯ বল খেলেন অধিনায়ক। এ ছাড়া শিভম দুবে ২৭ ও তিলকের ব্যাট থেকে আসে ২৫ রান। ২৫ রানে ৩ উইকেট নিয়ে বল হাতে এদিন পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল সাইম। ৪ ওভার বল করেন এই অলরাউন্ডার। ২৪ রানে এক ব্যাটারদের ফেরান তারিক। ৪ ওভারে ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি নাওয়াজ। স্পিনারদের দাপুটে বোলিংয়ের দিনে উদার হস্তে রান বিলিয়েছেন আফ্রিদি। ২ ওভারে ৩১ রান দেন এই পেসার। বিনিময়ে নেন এক উইকেট।

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০ পেরোনো স্কোর হয়েছে পাঁচটি। যার একটিতেও নাম নেই ভারত কিংবা পাকিস্তানের। আজও এই দুই দলের সাক্ষাতে সময়ের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়েও ভারত ২০০ ছুঁতে পারেনি। ৭ উইকেটে তুলেছে ১৭৫ রান।
৬ মিনিট আগে
বড় কোনো অঘটন না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে আফগানিস্তান। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা। বিশেষ করে প্রোটিয়াদের কাছে হারটাই বেশি পোড়াচ্ছে দলটিকে। সেই ম্যাচে হেরে খাবারের ওপর রাগ ঝেড়েছে আফগানরা–এমনটাই জানালেন দলটির অধিনায়ক রশিদ খান।
৩৬ মিনিট আগে
বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিন দল নিয়ে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’-এর আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজের আগে এবার বিসিবি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট
১ ঘণ্টা আগে
ম্যাচ বর্জন ইস্যু ও বৃষ্টির শঙ্কার পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টসকে পাশ কাটিয়ে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নো হ্যান্ডশেক ইস্যু।
৪ ঘণ্টা আগে