
ডারবানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টে আলোকস্বল্পতা দেখা দিয়েছে বারবার। তবু ম্যাচের ফল এসেছে। দক্ষিণ আফ্রিকাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বড় হারে প্রোটিয়ারা এখন বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে।
ডারবানে গতকাল সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ২১৪ রানের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বড় হারে এখন ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুই থেকে তিনে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। সফলতার হার কমে যাওয়ায় প্রোটিয়াদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান কমেছে। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে বাংলাদেশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬০ শতাংশ।
দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত করেছে অস্ট্রেলিয়া। অজিদের সফলতার হার ৮১.৮২ শতাংশ। তাদের জয়ে সুখবর পেয়েছে নিউজিল্যান্ড। এক ধাপ এগিয়ে এখন তারা দুইয়ে। কিউইদের সফলতার হার ৭২.২২ শতাংশ।

ডারবান টেস্টের দিন শেষ হয়েছে আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টও। মরুর বুকে অবিশ্বাস্য ড্র করেছে আফগানরা। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, এই ড্র তাঁদের কাছে জয়ের সমান। টেস্ট শেষে ১৭ অক্টোবর আবুধাবিতেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। লিগ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর শারজায় হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিলেটে ৫ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—তিন সংস্করণের ম্যাচই রয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
২২ মিনিট আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৪২ মিনিট আগে
ইউরোপীয় ফুটবলে অর্থের জোরে নিজেদের অবস্থান বদলে দিয়েছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। উপসাগরীয় অঞ্চলের দুই দেশের পৃষ্ঠপোষকতায় ক্লাব দুটির সাফল্যের পথও অনেকটা একই রকম। তবে চ্যাম্পিয়নস লিগে আজ দুই দলের সাক্ষাতের আগে তাদের অবস্থানে বড় পার্থক্য। একদিকে শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার স্বপ্ন পিএসজির,
১ ঘণ্টা আগে
মাঠে নামলেই বার্সেলোনার জয়—এটা যেন এক অলিখিত নিয়ম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব জায়গাতেই কাতালানদের জয়জয়কার। শুধু তা-ই নয়, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছে হানসি ফ্লিকের দল।
২ ঘণ্টা আগে