
চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল এনসো ফের্নান্দেসের। তবে চেলসি ছাড়লেও ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। নাম লেখালেন ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত।
ম্যানচেস্টার সিটি গতকাল রাতে ফের্নান্দেসের সঙ্গে তাঁর ছয় বছরের চুক্তির বিষয় নিশ্চিত করেছে। তবে চুক্তির অঙ্কটা নিশ্চিত করেনি সিটি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তাঁকে ১৪৫ মিলিয়ন ইউরো দেবে ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬১ কোটি ১৮ লাখ টাকা।
সিটিতে যোগ দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফের্নান্দেস। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।
প্রত্যেক খেলোয়াড়ই এমন একটি ক্লাবের অংশ হতে চায়। কারণ, সবাই জানে সিটি কতটা ভালোভাবে পরিচালিত হয়।’
ম্যানচেস্টার সিটি নিজেদের ইতিহাসে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। যার মধ্যে ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪—এই চারবার টানা জিতেছে ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া পর্যায়ের এই টুর্নামেন্ট। নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতে ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ, এফএ কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবলও জিতেছিল সিটি।
ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটির হয়েও শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন ফের্নান্দেস। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এখানে যোগ দিতে পেরে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। সিটিকে আরও শিরোপা জিততে সাহায্য করার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। এই ক্লাবই সাফল্যের জন্য তৈরি।’
এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন ফের্নান্দেস। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫২১ কোটি টাকা। তিন বছরের ক্যারিয়ারে চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগতা মিলে ১৭০ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩০ গোলে। উয়েফা কনফারেন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন ব্লুজদের জার্সিতে।
সম্প্রতি চেলসির সঙ্গে সম্পর্কের অবনতি হয় ফের্নান্দেসের। আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর টোপো গিগিও উদযাপন করেছিলেন। চেলসি সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের এই উদযাপনের ছবি পোস্ট করার পর ডিলিট করতে বাধ্য হয়েছিল । কারণ, এই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়ে উঠেছিল ফাইনালে। যদিও স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ফের্নান্দেসকে লক্ষ্য করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা উস্কে দিয়েছিলেন। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড নাম লেখালেন ম্যান সিটিতে।

নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত।
৪২ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসি এখন অতীত। গত পরশু সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে যা করেছেন, তা কি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা এত সহজে ভুলতে পারবেন! অনেকের মতো মেসিভক্ত লিটন দাসও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে আবেগঘন পোস্ট দ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে দুবাইয়ে গত পরশু ৭১ রানে হেরেছে ইন্দোনেশিয়া। ব্যাটারদের ব্যর্থতায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আজ টিকে থাকার লড়াইয়ে ইন্দোনেশিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া নারী এশিয়া কাপের ম্যা
২ ঘণ্টা আগে
এক মাসও বাকি নেই। ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে ২০তম এশিয়ান গেমস। এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে বাংলাদেশের পতাকা উড়বে ২২টি ডিসিপ্লিনে। আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, হকি, কাবাডি, কারাতে, টেবিল টেনিস, সাঁতার, সার্ফিং, শুটিং, ভারোত্তোলন, ক
৩ ঘণ্টা আগে