
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ তেমন একটা জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে কথার লড়াই না হয়ে কী পারে! কলম্বোর প্রেমাদাসায় আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন মোহাম্মদ হাফিজ।
হাফিজ পাকিস্তানকে এগিয়ে রাখছেন মূলত উসমান তারিকের কারণে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৪ ম্যাচ খেলা তারিক এরই মধ্যে তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে আলোচনায় এসেছেন। গতকাল যখন দুই অধিনায়ক সালমান আলী আঘা ও সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে এসেছিলেন, দুজনের কাছেই এসেছিল উসমান তারিককে নিয়ে প্রশ্ন।
হাফিজের মতে তারিককে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা ভারতের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে।তারিক প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে গতকাল হাফিজ বলেন, ‘উসমান তারিককে নিয়ে যে আলোড়ন তৈরি করেছে, সেটা আমাদের জন্য একটি মনস্তাত্ত্বিক জয়। এখন সবাই বাবর আজমকে নিয়ে নয়, তারিককে নিয়ে কথা বলছে। সে মাত্র দু-একটি ম্যাচ খেললেও ভারতীয় ক্রিকেটারদের মনের ভেতরে আতঙ্ক তৈরি করেছে। ভারত এখন নেটে নির্দিষ্টভাবে তাকে মোকাবিলা করার অনুশীলন করছে।’
তারিকের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে তাঁর সামান্য থেমে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। মূলত ব্যাটারদের ছন্দ নষ্ট করে দিতেই এমনটা করেন উসমান তারিক। হাফিজের মতে ভারত-পাকিস্তান ম্যাচ ছাপিয়ে ক্রিকেট বিশ্ব এখন তারিকের দিকে তাকিয়ে। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, এমন নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আলোচনা আপনি কতবার দেখেছেন? মিডিয়া ও বিশ্বে যেভাবে সে আলোড়ন তুলেছে, তাতে কেউ ভারত-পাকিস্তান ম্যাচের ফল নয়। তারিককে নিয়ে ভাবছেন।’
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ভারতের ওপেনার অভিষেক শর্মাকে কটাক্ষ করে তাকে কেবল একজন ‘স্লগার’ বলে অভিহিত করেছেন। আমিরের দাবি ছিল, অভিষেক কোনো ধ্রুপদি বা ক্ল্যাসিক ব্যাটার নন। আমিরের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হরভজন। গতকাল সাংবাদিকদের হরভজন বলেন,‘অভিষেক শর্মা একজন কোয়ালিটি প্লেয়ার, যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। সে কোনো স্লগার নয় যে কেবল অন্ধের মতো ব্যাট ঘোরাবে। সে উইকেটে গিয়ে শুরু থেকেই কার্যকর সব ক্রিকেটীয় শট খেলে। সে একজন জাত ব্যাটসম্যান এবং অত্যন্ত মানসম্পন্ন ক্রিকেটার।’
তাঁর বোলিং অ্যাকশনকে কেউ কেউ অবৈধ বললেও ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একে বৈধ বলেই মনে করেন। উসমান তারিককে ভারতের সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন তারকা স্পিনার হরভজন সিংও। ওয়াকার ইউনিসের মতে উসমান তারিকের বোলিংকে প্রশ্নবিদ্ধ করছেন ভারতীয়রাই।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৫ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৬ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৬ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৯ ঘণ্টা আগে