
৩৯ বছর বয়সে এসে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চার ইনিংসে সিরিজের সর্বোচ্চ ২৫৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সবশেষ টেস্ট খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল ১৭।
মুশফিকের পাশাপাশি বড় উন্নতি হয়েছে লিটন দাসের। দুই ম্যাচের সিরিজে ২৩৯ রান করা লিটন ১৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ১৩তম। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি এগিয়েছেন তিন ধাপ (২৯তম)।
উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও গতিদানব নাহিদ রানারও। মিরাজ দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৫তম এবং রানা ১০ ধাপের বিশাল লাফে ৫৪তম স্থানে আছেন।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে