
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের উপস্থাপনায় ‘এআরওয়াই নিউজ’-এর একটি অনুষ্ঠানে শুক্লার ভিডিওটি প্রথম প্রচার করা হয়। ভিডিওটিতে এমনভাবে রাজীবের বক্তব্য উপস্থাপন করা হয়েছিল, যা চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান ও আইসিসির মধ্যে বর্তমান পরিস্থিতির ব্যাপারে ভুল বার্তা দিচ্ছিল।
ভিডিওতে শুক্লাকে বলতে শোনা গেছে বিসিসিআই-এর পক্ষ থেকে পিসিবি-কে বারবার অনুরোধ করার পর এই সমাধান এসেছে। যা মূলত সম্পূর্ণ অসত্য বলে দাবি শুক্লার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিসিসিআই সহসভাপতি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ’ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আমি একটি মন্তব্য করেছিলাম। সেখানে এআই দিয়ে আমার বক্তব্য বদলে দেওয়া হয়েছে। এই কথা আমার না। সবার আগে আমার অনুরোধ, এমন বিভ্রান্তিকর মন্তব্য কেউ বিশ্বাস করবেন না এবং প্রচার করবেন না। যদি এ ধরনের কোনো ভিডিও চোখে পড়ে, তবে রিপোর্ট করবেন।’
শুক্লার মূল বক্তব্যের সুর ছিল ভিন্ন। গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আইসিসি-কে একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধান’ খুঁজে বের করতে প্রশংসা করেছিলেন। যার ফলে পাকিস্তান তাদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসায় নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সাংবাদিকদের তখন তিনি বলেছিলেন, ‘লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইসিসি একটি চমৎকার সমাধান বের করেছে। আমি তাতে ভীষণ খুশি। এটা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান। ক্রিকেটই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।’
১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারতেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের নেট রানরেট +১.৪৫০। +০.৩৫৬ নেট রানরেট নিয়ে তিনে ডাচরা। গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলে দুটিতেই হেরেছে যুক্তরাষ্ট্র।

ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
৬ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মারুফা আক্তার, আকবর আলীরা ভোট দেওয়ার পর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কারও আবার এটাই জীবনের প্রথম ভোট।
৬ ঘণ্টা আগে
নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রত
৭ ঘণ্টা আগে