
ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। তবে এই সিরিজের আগে পর্যাপ্ত সময় নিউজিল্যান্ডের হাতে থাকলেও তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুটিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন রাচীন রবীন্দ্র। তাতে করে ভারত সিরিজ পড়ে গেছে হুমকির মুখে।
রাচীনের দুর্ঘটনা ঘটেছে ১৬ সেপ্টেম্বর। অকল্যান্ডে সেদিন এক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। নিরাপত্তার স্বার্থে একটি মাদুর বিছানো হয়েছিল। কিন্তু এমনভাবে মাদুরের ওপর পড়েছিলেন, তাতেই তাঁর ডান কাঁধের হাড় আলাদা হয়ে গেছে। এদিকে ২২ অক্টোবর শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) বলতে পারছে না তাঁর চোট কতটা গুরুতর। কবে মাঠে ফিরবেন, সেটা এখনো অনিশ্চিত।
রাচীনের মতো তারকা ক্রিকেটারের দুর্ঘটনায় নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল হতাশা প্রকাশ করেছেন। স্যান্ডল বলেন, ‘এটা (রাচীনের দুর্ঘটনা) খুবই দুঃখজনক। আমরা প্রচণ্ড হতাশ। সে যেন দ্রুত সেরে ওঠে, সেটা নিয়েই চিন্তা আমাদের।’ গতকাল প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে। আপাতত তিনি পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাবেন। আগামী সপ্তাহে ভারত সিরিজের দল দেওয়ার কথা নিউজিল্যান্ডের।
প্রথম কয়েক সপ্তাহ রাচীনের অবস্থা দেখে বোঝা যাবে, তিনি কবে মাঠে ফিরছেন। ভারত সিরিজ শুরুর আগে তাঁর এমন দুর্ঘটনা নিয়ে শুটিংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্যান্ডল।নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের শুটিংয়ের যাবতীয় সবকিছু ঠিক করা হয়। নিরাপত্তাব্যবস্থা ভালোই ছিল। তবে এটা নিছকই দুর্ঘটনা। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দিন বিরতি দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৪ থেকে ১০ নভেম্বর হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে রাচীনের সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষেই। এ বছরের ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেন তিনি। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত জেতে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
৫ মিনিট আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
১ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। আগেভাগেই সিরিজ খুইয়ে বসা লঙ্কানরা আজ নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। রয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
৩ ঘণ্টা আগে