Ajker Patrika

সালমান খানের কাছে ‘ক্ষমা’ চাইল রাজস্থান

ক্রীড়া ডেস্ক    
সালমান খানের কাছে ‘ক্ষমা’ চাইল রাজস্থান
সালমান খানের সঙ্গে মজা করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার ডোনোভান ফেরেইরা। ছবি: সংগৃহীত

পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে সালমান খানের পুরোনো এক পোস্ট সামনে চলে আসে। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকার প্রীতি জিনতা। এবারের আইপিএলও ব্যতিক্রম নয়। তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মজাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।

দারুণ ছন্দে থাকা পাঞ্জাব কিংস এবারের আইপিএলে গত রাতেই প্রথম হারের স্বাদ পেয়েছে। নিউ চন্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে প্রথমবার হারা পাঞ্জাবকে নিয়ে মজা করতে ছাড়েনি রাজস্থান। ২০১৪ আইপিএলে সালমান খান একবার পোস্ট করেছিলেন, ‘জিন্তার দল কি জিতেছে?’ সেই পোস্টের ওপর গত রাতে রাজস্থানের এক্স হ্যান্ডলে এক ভিডিও বার্তায় ডোনোভান ফেরেইরা বলেন, ‘দুঃখিত ভাই। আজ (গতকাল) হলো না।’

টস হেরে আগে ব্যাটিং পেয়ে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করেছে। জবাবে রাজস্থান রয়্যালস ৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হয়েছেন ফেরেইরা। পাঁচ নম্বরে নেমে তিনি ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসের চেয়েও পঞ্চম উইকেট জুটিতে তাঁর অবদানের কারণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। শুভম দুবে-ফেরেইরা ৩২ বলে ৭৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে রাজস্থানকে জিতিয়েছেন।

গতকাল হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে পাঞ্জাব। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস দুই দলেরই পয়েন্ট ১২। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। চার নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ১০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বছিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল টিটনের’

অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত