
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটির সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই অন্যরকম আমেজ তৈরি হয় চারদিকে। ক্রিকেটাঙ্গন থেকে সেই উত্তাপ ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকপ্রিয় ম্যাচটি নিয়ে নিজেদের মতামত দেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে ভারত-পাকিস্তান লড়াই শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়। এই ম্যাচ ঘিরে হয়ে থাকে মিলিয়ন ডলারের বাণিজ্য। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হতে পারে আইসিসি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ সামনে রেখে এরই মধ্যে স্বভাবসুলভ পাকিস্তানকে খোঁচা দিয়ে প্রমোশনাল বিজ্ঞাপনও প্রচার করতে শুরু করেছে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ।
ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ থাকে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। সাধারণত এই দুই দলের একটি ম্যাচের বাণিজ্যিক মূল অন্যান্য ম্যাচের তুলনায় দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে। বাড়তি দর্শক আগ্রহের কারণে স্বাভাবিকভাবেই বাড়তি অর্থ আসে বিজ্ঞাপন থেকে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত না হলে ২৫০ কোটি ভারতীয় রুপি ক্ষতি গুনতে হতে পারে আইসিসিকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৫ কোটি টাকা।
ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৪০ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশের ম্যাচ থেকে আসে ৮-১০ লাখ রুপি। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। তাতে ‘সি’ গ্রুপে বাংলাদেশের চারটি ম্যাচের বাড়তি আয় হচ্ছে না আইসিসির। নানা মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ না হওয়ায় অন্তত ৫০০ কোটি টাকার রাজস্ব আয় কম তো হবেই আইসিসির। এ ছাড়া ডিজিটাল মার্কেটিং থেকেও মোটা অঙ্কের আয় হচ্ছে না আইসিসির। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মানেই তো কোটি কোটি রিচ, রিঅ্যাকশন আর মেটা-ইউটিউব থেকে মোটা অঙ্কের ডলার আয়ের নিশ্চয়তা।
বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো কিছুটা আশায় আইসিসি। কাল তারা আশা প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। সেটা নাহলে দেশটির ক্রিকেট যে বড় ক্ষতির মুখে পড়বে সে হুমকিও দিয়ে রেখেছে আইসিসি।
তবে ভারত ও জয় শাহর আইসিসিকে তীব্র চাপে রাখার এ সুযোগ সহজেই ছাড়বে না পাকিস্তান। একই সঙ্গে এটিকে বাংলাদেশের দাবি না মানার তীব্র প্রতিবাদ হিসেবেও দেখে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না–পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর থেকেই পক্ষে-বিপক্ষে কথা বলছেন সংশ্লিষ্টরা। আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে কী হবে সেটা জানতে চেয়
১৪ মিনিট আগে
পাকিস্তান সরকারের ঘোষণার পর শুরুর আগেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জৌলুস কমতে শুরু করেছে। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবর্তন না হলেও কলম্বো সফর করবে ভারতীয় দল।
১ ঘণ্টা আগে
আইসিসিকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তান। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। টুর্নামেন্টের আগ মুহূর্তে যেটা নিয়ে নতুনকরে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, সরকারের অবস্থান কঠিন হলেও এমন কিছুরই দরকার
২ ঘণ্টা আগে
পাকিস্তান বয়কট না করলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো দূর হয়নি। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে বলে বিশ্বাস তাঁর।
৪ ঘণ্টা আগে