
চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সে দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
১১ মিনিট আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১২ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১৩ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৫ ঘণ্টা আগে