
চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথেই হঠাৎ করে বদলে গেছে আবহাওয়া। স্বাভাবিকভাবে চলতে থাকা টুর্নামেন্টে ছন্দপতন ঘটেছে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে। এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে ঘোর সংশয়।
রাওয়ালপিন্ডিতে গতকাল হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে ম্যাচ হওয়া তো দূরে থাক, মুষলধারে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। এই ভেন্যুতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। অ্যাকুওয়েদার অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ম্যাচের দিনে বৃষ্টির ৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা ২টায় ম্যাচ শুরুর সময় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডির থেকে ১ ঘণ্টা এগিয়ে থাকায় বাংলাদেশে তখন বাজবে বেলা ৩টা।
চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডকে হারানোর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। তবে নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জেতায় নাজমুল হোসেন শান্তর দলের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে। একই সঙ্গে পাকিস্তানেরও সেমিফাইনালের ন্যুনতম সম্ভাবনাটুকু শেষ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড সেমি নিশ্চিত করেছে।
লাহোরে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’। সেমিতে যেতে আফগানদের এখন দু্ই ম্যাচ জিততে হবে। তবে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানরা ঠিকমতো খেলতে পারবে কি না, সেটা নিয়ে রয়েছে সংশয়। কারণ, পরশু লাহোরে হতে যাওয়া আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা ২টায় যখন ম্যাচ শুরু হবে, তখন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মার্তিনেসের পাশাপাশি অলি ওয়াটকিন্স ও এজরি কনসাকেও পাচ্ছে না ভিলা। ২০২৬ বিশ্বকাপে খেলা এই তিন ফুটবলারকে বাড়তি বিশ্রাম দিয়েছেন এমেরি। ভিলা কোচ জানান, বিশ্বকাপের কারণে দেরিতে মৌসুম শেষ হওয়ায় চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন ছিল এই তিন ফুটবলারের।
২০ মিনিট আগে
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য।
১ ঘণ্টা আগে
বাবা হারানোর শোকে এখনো মুহ্যমান লিওনেল মেসি। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসি। চার দিন পর হোর্হেকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২ ঘণ্টা আগে
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।
৩ ঘণ্টা আগে