Ajker Patrika

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২১: ৩৯
ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের সংঘাত এক বিপজ্জনক মোড় নিয়েছে। আজ সোমবার ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করার পর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।

আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের সুরক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা কোনো দ্বিধা করবে না। উল্লেখ্য যে, গত সপ্তাহেও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি অভিযোগ ইরান অস্বীকার করেছিল।

একই দিনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক মারাত্মক অভিযোগ উত্থাপন করেছে। সংস্থাটির দাবি, দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী শ্বেত ফসফরাস ব্যবহার করছে। এই রাসায়নিক পদার্থ অত্যন্ত দাহ্য এবং এটি মানুষের হাড় পর্যন্ত পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমনকি সামান্য ক্ষত থেকেও সংক্রমণ, অঙ্গহানি বা শ্বাসতন্ত্রের বিকল হওয়ার ঝুঁকি থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় এই রাসায়নিকের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যেখানে এ পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে, তেহরানে রাজনৈতিক পালাবদলের চূড়ান্ত ঘোষণা এসেছে। গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এক বিশেষ অধিবেশনে তাঁকে এই পদে মনোনীত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনে নিজের হস্তক্ষেপের দাবি জানালেও তেহরান সেই দাবিকে তোয়াক্কা না করেই তাদের নতুন নেতৃত্ব বেছে নিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত