
ডারবান টেস্টের নাটাই অস্ট্রেলিয়ার হাতেই বলা যায়। হাতে ৬ উইকেট নিয়ে ৩১৯ রান করা দক্ষিণ আফ্রিকার কাছে অনেক কঠিন কাজই বটে। তবে এরই মধ্যে অজিরা পড়েছে ভীষণ দুশ্চিন্তায়। চলতি টেস্ট তো বটেই। এমনকি স্টিভ স্মিথের দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দুই টেস্টে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
দক্ষিণ আফ্রিকা গতকাল চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে, তখন স্মিথকে ফিল্ডিংয়ে দেখা যায়নি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করেছেন মাইকেল নেসার। স্মিথের ফিল্ডিংয়ে না নামার কারণ তাঁর মাথায় আঘাত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়ার বাউন্সার আঘাত হানে স্মিথের হেলমেটে। সেই আঘাতের পর ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারকে অস্বস্তি ঘিরে ধরে।
স্মিথের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে। আজ ডারবান টেস্টের পঞ্চম দিনে স্মিথ মাঠে নামতে পারবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট খেলা নিয়েও রয়েছে শঙ্কা।। সিএর কনকাশন নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে তাঁকে কমপক্ষে ২৪ ঘণ্টা খেলা থেকে বিশ্রামে থাকতে হয়।
স্মিথ অতীতেও কনকাশন-ভার্টিগো জনিত সমস্যায় ভুগেছেন। ২০১৯ অ্যাশেজে জফরা আর্চারের করা বাউন্সারে আঘাত পাওয়ার পর তাঁকে এক টেস্ট ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময় তাঁর পরিবর্তে মারনাস লাবুশেন সুযোগ পেয়েছিলেন। টেস্ট ইতিহাসে তিনিই প্রথম কনকাশন বদলি।
ডারবানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫৮ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। ১০৬ রানের লিডসহ অজিদের স্কোর ৪২০। ৪২১ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ১০২ রানে দক্ষিণ আফ্রিকা গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করে।
১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপটাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৮০ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৭৫ শতাংশ। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে তিনে নিউজিল্যান্ড।

আবুধাবি টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান-মোস্তাফিজুর রহমানরা উড়াল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে। বিমানে ওঠার পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তাসকিন-মোস্তাফিজ।
৩২ মিনিট আগে
সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হয়েছে গত সপ্তাহে। কিন্তু যে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, সেটা নিয়ে গল্প এত সহজে শেষ হওয়ার নয়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ লুইস সুয়ারেস তা আবার মনে করিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দল যেমনই করুক, আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ দুর্দান্ত খেলছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর পেয়ে গেছেন ফিফটি। নাম লিখিয়েছেন এক এলিট ক্লাবে, যেখানে আছেন বিরাট কোহলি-গ্রেগ চ্যাপেলের মতো কিংবদন্তিরাও।
২ ঘণ্টা আগে