
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হয়েছে গত সপ্তাহে। কিন্তু যে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, সেটা নিয়ে গল্প এত সহজে শেষ হওয়ার নয়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ লুইস সুয়ারেস তা আবার মনে করিয়ে দিয়েছেন।
মনুমেন্তালে গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনা অধ্যায় শেষ হয় মেসির। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে বিদায়ী ভাষণে তাঁর গলাটা ধরে এসেছিল। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের চোখ দিয়ে ঝরছিল পানি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি প্রথম ম্যাচ খেলেন ডিসি ইউনাইটেডের বিপক্ষে। ইন্টার মায়ামির ৪-০ গোলে জয়ের পর দীর্ঘদিনের বন্ধু সুয়ারেস বলেন, ‘জাতীয় দল ছাড়ার সময় সে কতটা বিষণ্ন ছিল, তা সবাই দেখেছেন।’
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে চার শিরোপা জিতেছেন মেসি। একের পর এক গোলে ওলটপালট করেছেন রেকর্ড বইয়ের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে জেতেন গোল্ডেন বলের পুরস্কার। ২০১৪ ফুটবল বিশ্বকাপে রানার্সআপ ফুটবলার হিসেবে গোল্ডেন বল জিতলেও ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ঘুচিয়েছেন অপূর্ণতা।
বেনিনের বিপক্ষে যে ম্যাচটা গত সপ্তাহে আগে থেকেই মেসিময় হয়ে ওঠে, মাঠের পারফরম্যান্সেও সেটা ধরে রেখেছেন তিনি। বেনিনের বিপক্ষে তিনটি গোলেই অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন তিনি। সুয়ারেস গত পরশু ডিসি ইউনাইটেডকে হারানোর পর বলেন, ‘একই সঙ্গে তার মনে এই প্রশান্তি ও গর্বও ছিল যে সে নিজের সর্বস্ব দিয়েছে। নিজের সবটুকু দিতে পেরে গর্বিত সে।’
আর্জেন্টিনা-বেনিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই গত ৭ অক্টোবর মনুমেন্তালে মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বিদায়ী ভাষণে তিনি যখন কিছু বলতে যান, দর্শকেরা উল্লসিত হয়ে ওঠেন। তবে মেসি শুরুটা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগ সামলে বিদায়ী ভাষণ যতক্ষণ দিয়েছেন, তাঁর মতো সবাই চাচ্ছিলেন যেন সেই মুহূর্ত কখনো শেষ না হয়। ২০২২ বিশ্বজয়ী ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারা নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন।
আর্জেন্টিনা অধ্যায় শেষে মেসি ইন্টার মায়ামির জার্সিতে যে ম্যাচ খেলেন, সেই ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জেতে তাঁর দল। মেসি-সুয়ারেস উভয়ই জোড়া গোল করেন। বার্সেলোনায় এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। ইন্টার মায়ামিতে এসেও জুটি বেঁধেছেন তাঁরা।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। এই ২১ গোলের আটটিই এসেছে এ বছরের জুন-জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। অ্যাসিস্ট করেন ৪ গোলে। ইন্টার মায়ামির হয়ে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ ম্যাচে করেন ১০৪ গোল। অ্যাসিস্ট করেছেন ৫৮ গোলে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির জার্সিতে জিতেছেন চার শিরোপা।

আবুধাবি টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান-মোস্তাফিজুর রহমানরা উড়াল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে। বিমানে ওঠার পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তাসকিন-মোস্তাফিজ।
২০ মিনিট আগে
সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
দল যেমনই করুক, আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ দুর্দান্ত খেলছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর পেয়ে গেছেন ফিফটি। নাম লিখিয়েছেন এক এলিট ক্লাবে, যেখানে আছেন বিরাট কোহলি-গ্রেগ চ্যাপেলের মতো কিংবদন্তিরাও।
২ ঘণ্টা আগে
ডারবান টেস্টের নাটাই অস্ট্রেলিয়ার হাতেই বলা যায়। হাতে ৬ উইকেট নিয়ে ৩১৯ রান করা দক্ষিণ আফ্রিকার কাছে অনেক কঠিন কাজই বটে। তবে এরই মধ্যে অজিরা পড়েছে ভীষণ দুশ্চিন্তায়। চলতি টেস্ট তো বটেই। এমনকি স্টিভ স্মিথের দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দুই টেস্টে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
৩ ঘণ্টা আগে