উদ্বোধনী দিনেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রধান কোচের রেকর্ডের মালিক হয়ে গিয়েছিলেন হুগো ব্রোস। তবে রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এই কোচের মালিকানায় বেশিক্ষণ থাকেনি। বিশ্বকাপের পরের ম্যাচেই সেটি নিজের করে নেন চেক প্রজাতন্ত্রের প্রধান কোচ মিরোস্লাভ কোউবেক। তবে তাঁদের দুজনকেই আবার ছাড়িয়ে যাবেন কুরাসাওয়ের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট।
বিশ্বকাপের উদ্বোধনী মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কোচ ব্রোসের বয়স ছিল ৭৪ বছর ২ মাস ১ দিন। বিশ্বকাপের দ্বিতীয় দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচে বয়োজ্যেষ্ঠ কোচ হিসেবে ব্রোসকে ছাড়িয়ে যান প্রজাতন্ত্রের প্রধান কোউবেক। এদিন তাঁর বয়স ছিল ৭৪ বছর ২৪৮ দিন। গুয়াদালাহারায় তাঁর দল ২-১ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে।
কোউবেক ও ব্রোস—এই দুই কোচকেই বয়সের বিচারে ছাড়িয়ে গিয়েছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট। ১৪ জুন তাঁর দল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে। জার্মানির বিপক্ষে হিউস্টনে সেই ম্যাচের দিন অ্যাডভোকাটের বয়স হবে ৭৮ বছর ৮ মাস ১৮ দিন। অফিশিয়ালি তিনিই হবেন ফিফা বিশ্বকাপ ইতিহাসের বয়োজ্যেষ্ঠ কোচ। তাঁর দল কুরাসাও এরই মধ্যে বিশ্বকাপ খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে। এবার সেই দলের কোচ ডিক অ্যাডভোকাটের রেকর্ড গড়ার অপেক্ষা।
এই বিশ্বকাপের আগে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডটি ছিল অটো রেহাগেলের দখলে। ২০১০ সালের ফিফা বিশ্বকাপে গ্রিসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন তিনি। ৭১ বছর ৩১৭ দিন বয়স নিয়ে তিনি বিশ্বকাপের সবচেয়ে প্রবীণ কোচের রেকর্ড গড়েছিলেন।

নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’
১৭ মিনিট আগে
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বরে বিচার শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিকে যেতে পারে। জামিনের শর্ত অনুযায়ী, দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে যেকোনো পরিকল্পনার কথা ব্রিটিশ কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে বাধ্য পার্টেই। তাঁর বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীকে ধর্ষণের অভিযোগে প
২ ঘণ্টা আগে
মাঠের সাফল্যের জন্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি এখন বিজ্ঞাপন জগতেও বড় আকর্ষণে পরিণত হয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ড তাঁকে নিয়ে প্রচারণা চালাতে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়
৪ ঘণ্টা আগে