
ডারউইন টেস্টের প্রথম ইনিংস লিড নিল বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ৫৫তম ওভারে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রান টপকে যায় সফরকারী দল। এ নিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো অজিদের বিপক্ষে লিড পেল বাংলাদেশ।
এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪২৭ রানের জবাবে অতিথিদের ইনিংস থামে ২৬৯ রানে। ১৫৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় খুব বাজেভাবে হেরেছে অতিথিরা। তাতে চিন্তাটা বেড়েছিল আরও কয়েকগুণ। কিন্তু মূল সিরিজ শুরু হতেই ঘুরে দাঁড়ালেন ব্যাটাররা। তানজিদ, শান্তরা যেন বোঝাতে চাইছেন, অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ সামলানোর সামর্থ্য আছে বাংলাদেশের।
বাংলাদেশকে লিডের ভীতটা গড়ে দিয়েছিল বোলাররাই। হাসান মাহমুদ, তানকিন আহমেদ, ইবাদত হোসেনদের দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ইনিংসের শুরু থেকেই ভরসা দিয়েছেন ব্যাটাররা। বিশেষ করে দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ১০২ রানের জুটিতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। মুমিনুলের (৪৯) বিদায়ের পর জুটি বাধেন শান্ত। এই জুটি এখন ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।
৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান তানজিদ-শান্তরা। লাঞ্চ থেকে ফিরে লিডের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১৯৬ থেকে স্টার্কের বলে তানজিদ বাউন্ডারি মারলে লিড পেয়ে যায় তারা। দলকে লিড এনে দেওয়ার পথে বড় ভূমিকা রাখা তানজিদ এবার সেঞ্চুরির অপেক্ষায়। আজই টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। তাঁকে সঙ্গ দেওয়া শান্ত আছেন ফিফটির অপেক্ষায়।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
১২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১২ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
১৩ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগে